বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

‘বাগি ফোর’ নিয়ে বিপাকে সেন্সর বোর্ড

টাইগার শ্রফ। ছবি : সংগৃহীত
টাইগার শ্রফ। ছবি : সংগৃহীত

প্রেম, প্রতিশোধ আর অ্যাকশনের বিস্ফোরণ, এমন এক ধুন্ধুমার ঝড় নিয়ে হাজির হয়েছে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘বাগি ফোর’। সদ্য প্রকাশিত টিজারই যেন চারদিকে ঝড় তুলেছে আলোচনার। তুমুল অ্যাকশন আর রোমাঞ্চকর প্রেমকাহিনি দর্শকের রক্ত যেমন গরম করে দিচ্ছে, তেমনি এই সিনেমার ছাড়পত্র দিতে গিয়েই যেন হিমশিম খাচ্ছে ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই সিনেমার মোট ২৩টি দৃশ্যে কাঁচি চালানো হয়েছে। আরও জানা গেছে, ছবির একাধিক সংলাপে গালাগাল, রক্তগঙ্গা বয়ে যাওয়া হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স থেকে রগরগে নগ্ন দৃশ্য, এমনকী কনডমের ব্যবহারও দেখানো হয়েছে। আর সেসব কারণেই তেইশটি দৃশ্যের কিছু দৃশ্য পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে, আবার কোনোটা পুরোপুরি ছবি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে।

এছাড়াও ছবির এক দৃশ্যে যীশু মূর্তিতে ছুরিকাঘাত করা হয়। আরেক চরিত্রকে দেখা যায় কফিনের ওপর দাঁড়িয়ে থাকতে, সেই দুটি দৃশ্যে পুরোপুরি কাঁচি চালানো হয়েছে। আরেক দৃশ্যে প্রদীপের শিখা থেকে বিড়ি জ্বালাতে দেখা যায়। আর কাঁপন ধরিয়ে দেওয়া সিনেমার সবথেকে রোমহর্ষক সিকোয়েন্সটি সঞ্জয় দত্তের। যেখানে ‘ইয়ে মেরা হুসন’ গানটিতে কাটা হাতে অভিনেতাকে সিগারেট জ্বালাতে দেখা যায়। এই দুই দৃশ্যও নির্মাতাদের ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। গালিগালাজ, অশ্লীল সংলাপও ‘মিউট’ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।তবে শেষমেশ ‘বাগি ফোর’-কে ‘এ’ সার্টিফিকেট দিয়ে রিলিজের ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

এ. হর্ষের পরিচালনায় নির্মিত এ সিনেমায় টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছেন, সোনম বাজওয়া, হরনাজ সান্ধু, সুনিত মোরারজিসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X