আহসান হাবীব রকি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাগী ফ্র্যাঞ্চাইজি, রিমেক না চুরি?

টাইগার শ্রফ। ছবি : সংগৃহীত
টাইগার শ্রফ। ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘বাগী’ সিরিজে দাপটের সঙ্গে নিজের জায়গা পাকা করেছেন টাইগার শ্রফ। দুর্দান্ত অ্যাকশন ও মার্শাল আর্টের দক্ষতায় দর্শকের মন জয় করলেও শুরু থেকেই এই সিরিজকে ঘিরে আছে বিতর্ক। অনেকের মতে, ফ্র্যাঞ্চাইজির প্রতিটি কিস্তিই দক্ষিণী সিনেমার ছায়া অবলম্বনে নির্মিত। কেউ কেউ আবার অভিযোগ তুলেছেন— এটি নিছক রিমেক নয়, সরাসরি গল্পচুরি।

২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘বাগী’ ছিল প্রভাস-তৃষা অভিনীত তেলেগু ছবি ‘ভারসাম’ (২০০৪)-এর ছায়া অবলম্বনে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ও সাব্বির খানের পরিচালনায় নির্মিত এই কিস্তিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে দেখা যায় টাইগারকে। বাজেট ছিল ৩৫-৩৭ কোটি রুপি, আয় হয়েছিল প্রায় ১২৯ কোটি রুপি।

দ্বিতীয় কিস্তি ‘বাগী টু’ ছিল ২০১৬ সালের তেলেগু থ্রিলার ‘কশানাম’-এর অফিসিয়াল রিমেক। আহমেদ খানের পরিচালনায় নির্মিত এই ছবিতে টাইগারের বিপরীতে অভিনয় করেন দিশা পাটানি। প্রায় ৭৫ কোটি রুপি বাজেটের ছবিটি ২৫৪.৫৭ কোটি রুপি আয় করে সিরিজের সবচেয়ে সফল সিনেমা হয়।

তৃতীয় কিস্তি ‘বাগী থ্রি’ নির্মিত হয় তামিল সিনেমা ‘ভেট্টাই’ (২০১২)-এর অফিসিয়াল রিমেক হিসেবে। এখানে টাইগার-শ্রদ্ধার পাশাপাশি রীতেশ দেশমুখ ও অঙ্কিতা লোখন্ডে অভিনয় করেন। প্রায় ৮৫ কোটি রুপির বাজেটে নির্মিত ছবিটি আয় করে ১৩৭ কোটি রুপি। যদিও বাণিজ্যিকভাবে এটি ‘সেমি-হিট’ হয়।

সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘বাগী ফোর’ (২০২৫) নেওয়া হয়েছে তামিল থ্রিলার ‘আইনথু আইনথু আইনথু’ (২০১৩)-এর গল্প থেকে। এ. হর্ষ পরিচালিত ছবিটিতে টাইগারের পাশাপাশি সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া, হরনাজ সান্ধু ও সুনিত মোরারজিকে দেখা গেছে। তবে বক্স অফিসে এখনো এটি বড় কোনো চমক দেখাতে পারেনি।

সব মিলিয়ে ‘বাগী’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে প্রশ্ন থেকেই যায়— এটি কেবল দক্ষিণী সিনেমার অফিসিয়াল রিমেক, নাকি সৃজনশীলতার আড়ালে গল্পচুরিই হচ্ছে বারবার?

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X