বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত কারিশমা

কারিশমা শর্মা। ছবি : সংগৃহীত
কারিশমা শর্মা। ছবি : সংগৃহীত

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস সম্প্রতি কারিশমা নিজেই তার সোশ্যাল হ্যান্ডেল ইন্সটাগ্রামের মাধ্যমে তার ভক্তদের সঙ্গে এই দুর্ঘটনার খবরটি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান, কেন তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে বাধ্য হন।

অভিনেত্রী লিখেছেন, ‘গতকাল শুটিংয়ের জন্য চার্চগেটে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেন ধরতে গিয়েছিলাম। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেনের গতি বেড়ে যায় এবং আমি দেখি আমার বন্ধুরা ট্রেনটি ধরতে পারেনি। ভয়ে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিই। দুর্ভাগ্যবশত, পড়ে গিয়ে আমার মাথায় আঘাত লাগে।’

এই দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

তিনি আরও লেখেন, ‘আমার পিঠে ব্যথা, মাথা ফুলে গেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন এবং মাথায় আঘাত গুরুতর কি না, তা জানতে আমাকে একদিনের জন্য হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

দুর্ঘটনার পর থেকে প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন জানিয়ে কারিশমা লিখেছেন, ‘গতকাল থেকে আমি ব্যথায় ভুগছি, তবে আমি শক্ত আছি। সবাই আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান।’

এদিকে ‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর এমন খবরে তার ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X