কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকার আকাশে হালকা কুয়াশার পর মেঘের আনাগোনা

কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর আকাশ। ছবি : কালবেলা
কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর আকাশ। ছবি : কালবেলা

রাজধানী ঢাকার আকাশে সকালে হালকা কুয়াশার উপস্থিতি দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে গেলেও আকাশ মেঘে আচ্ছন্ন রয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এরই মধ্যে ঢাকার কয়েকটি এলাকায় গুমোটভাবও দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, বর্ষাকালে রাতের আকাশ পরিষ্কার থাকলেও সকালে অনেক সময় কুয়াশার মতো ভাব দেখা দিতে পারে। এ কারণেই আজ ভোরে ঢাকায় হালকা কুয়াশা দেখা গেছে।

গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছিল, আজ সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

রোববার (২১ সেপ্টেম্বর) ও সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই দুই দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১০

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১১

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১২

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৪

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৫

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৬

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৭

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৮

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৯

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

২০
X