কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

হানিয়ার সঙ্গে যেভাবে দেখা করতে পারবেন ভক্তরা

হানিয়া আমির। ছবি : সংগৃহীত
হানিয়া আমির। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি পর্দা থেকে বড় পর্দা, সবখানেই আলো ছড়ানো এ তারকা এবার হাজির হয়েছেন বাংলাদেশে। গত বৃহস্পতিবার রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন তিনি। মূলত সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন হানিয়া।

এরপর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানি এ তারকা।

জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল হোটেল শেরাটনে বিশেষ এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের ভক্তদের ভালোবাসা এ সফরকে তার জন্য স্মরণীয় করে তুলবে।

ভক্তরা কীভাবে হানিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, তা আগেই জানিয়েছে আয়োজক সানসিল্ক। প্রতিষ্ঠানটি জানায় ‘গেট রেডি উইথ মি’ একটি ভিডিও বানিয়েই দেখা পাওয়া যাবে হানিয়া আমিরের সঙ্গে।

অংশগ্রহণের নিয়মও তুলে ধরা হয়েছে একটি ভিডিওতে। এতে বলা হয়েছে, তিনটি ধাপে ভিডিও তৈরি করতে হবে।

প্রথমে আপনার সেরা কালো পোশাকটি বেছে নিন। এরপর সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুলে আনুন উজ্জ্বল ঝলক, সঙ্গে মানানসই গহনা, ব্যাগ ও জুতা নির্বাচন করুন। সর্বশেষ এই সাজে একটি সুন্দর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করুন।

এই সহজ তিন ধাপ মেনে প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিতে পারেন হানিয়া আমিরের সঙ্গে সাক্ষাতের সুযোগ।

এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজনে এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন হানিয়া আমির। এরপর তিনি ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X