বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

নতুন রূপে পূর্ণিমা

পূর্ণিমা । ছবি : সংগৃহীত
পূর্ণিমা । ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার পর্দা কাঁপানো নায়িকা পূর্ণিমা আবারও আলোচনার কেন্দ্রে। বয়স যেন কেবল সংখ্যামাত্র, আর এ কথার জীবন্ত উদাহরণ তিনি। নব্বই দশকের শেষের দিকে থেকে শুরু করে আজ পর্যন্ত তার মোহময় উপস্থিতি দর্শকের হৃদয়ে সমানভাবে দোলা দেয়। সম্প্রতি তার নতুন লুক প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে যেন ঝড় বয়ে গেল। ভক্তদের প্রশংসা, ভালোবাসা আর চমকের বন্যায় ভেসে গেলেন এই চিরসবুজ নায়িকা।

সম্প্রতি পূর্ণিমা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যা তার ভক্তদের নজর কেড়েছে। ছবিগুলোতে তাকে দেখা যায় নতুন লুকেই। পরেছেন সিল্কি কালো পোশাক, চুলে ব্রাউন কালার, সঙ্গে ওয়েভি স্টাইল। এ ছাড়া তার পোজ ও হাসিতেও বেড়ে যায় লাবণ্যও। শেয়ারকৃত সেই পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন লুক; আর নতুন লুক মানেই নতুন ভাইব।’

তবে ঘুরে ফিরে সেই একইরকম মন্তব্যই চোখে পড়ে পূর্ণিমার মন্তব্য ঘরে। একজন লিখেছেন, ‘আপনি আগের মতোই সুন্দর’, আরেকজন লিখেছেন, ‘একটুও বয়স বাড়েনি’। আবার তার লুক-স্টাইলেরও প্রশংসা করেন অনেকে।

২০০৩ সালে যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন পূর্ণিমা। এরপর ২০০৬ সালে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতেও তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X