বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

তরুণ বয়স থেকেই আমি খুঁজতে থাকি: তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত
তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত

ভারতের মিল্ক বিউটিখ্যাত জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। শরীরি সৌন্দর্য কিংবা নাচের হিল্লোল, নানাভাবে দর্শকদের মুগ্ধ করেছেন। কখনো কাজের জন্য, কখনো ব্যক্তিগত কারণে সমালোচিত হয়েছেন তিনি। ঝলমলে রুপালি পর্দার বাইরে তিনি আসলে কেমন মানুষ? প্রেম, সমালোচনা আর সাফল্যের ভিড়েও কি তিনি খুঁজে পান নিজের ভেতরের শান্তি? সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে তামান্না উন্মোচন করলেন নিজের আধ্যাত্মিক দিক, জানালেন কেমন করে তিনি জীবন ও সম্পর্ককে দেখেন এক নতুন আলোতে।

সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় তামান্না ভাটিয়া ঠিক কেমন? তামান্না কী একজন আধ্যাত্মিক মানুষ? উত্তরে অভিনেত্রী বলেন,'তরুণ বয়স থেকেই আমি একজন অনুসন্ধানকারী। খুঁজতে থাকি সবসময়। আমি মনে করি, ভারত সবসময়ই অনুসন্ধানের ভূমি ছিল। আমরা অনুসন্ধানকারী জাতি। দুর্ভাগ্যজনক বিষয় হলো, যখন কেউ বলে ‘আধ্যাত্মিকতা’ বা ‘ধর্ম’, তখন এর সঙ্গে এতটাই ভুল ধারণা ও কলঙ্ক জড়িয়ে থাকে যে, আমরা যেটা সত্যিই খুঁজছি, আমাদের সেই অভিপ্রায়টাই হারিয়ে যায়।‘

তামান্না আরও বলেন, ‘কারো সাহায্য ছাড়াই আনন্দে থাকতে পারি আমি। প্রযুক্তিগতভাবে, আমরা কেবল নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টা করছি—অন্তত আমার যাত্রাটা তাই ছিল। কিন্তু গত দুই-তিন বছরে, আমি যেসব সাধনা করেছি, সেগুলো আমার জীবনে গভীর রূপান্তর এনেছে। এখন আমি বাইরের কোনো কিছুর ওপর নির্ভর না করেই আনন্দে থাকতে পারি। আমি সবসময় দারুণ উদ্দীপ্ত থাকি’।

আধ্যাত্মিক মানুষ মানেই সন্ন্যাসী নন। তামান্নার ভাষায়, ‘মানুষ সাধারণত ভাবে, যারা একটু বেশি আধ্যাত্মিক, তাদের জীবন খুব একঘেয়ে, উদাসীন বা সন্ন্যাসী ধরনের হয়। তারা মনে করে, তারা সবকিছু থেকে পালিয়ে বেড়ায়। কিন্তু আমার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। আমার সাধনাগুলো আমাকে আরো বেশি উচ্চাকাঙ্ক্ষী করে তুলেছে, জীবনের প্রতি আরো ক্ষুধার্ত করে তুলেছে, নতুন অভিজ্ঞতার জন্য আরো উচ্ছ্বসিত করে তুলেছে। তাই এটা একেবারে বিপরীত অভিজ্ঞতা, যা প্রচলিত ধারণার সঙ্গে একদমই মেলে না।‘

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে হিন্দি ভাষার চারটি সিনেমার কাজ তামান্নার হাতে রয়েছে। এগুলো হলো—‘রোমিও’, ‘রেঞ্জার’, ‘ভিভ্যান’। তাছাড়া নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X