কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে : জাগপা

জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক জাগপা আয়োজিত এক মানববন্ধনে কথা বলেন আসাদুর রহমান খান। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক জাগপা আয়োজিত এক মানববন্ধনে কথা বলেন আসাদুর রহমান খান। ছবি : কালবেলা

কতিপয় রাজনৈতিক দলের অশুভ উদ্দেশের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ঘোষণা না দিলে জুলাই যোদ্ধাদের সঙ্গে চরম বেঈমানি করা হবে এবং জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক জাগপা আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আসাদুর রহমান এসব কথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি -১৪ দল নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আসাদুর রহমান খান বলেন, ভারতীয় আগ্রাসনের কারণে বাংলার মানুষকে বারবার রক্ত দিতে হচ্ছে। অসংখ্য রাজনৈতিক দলের নেতারা পার্শ্ববর্তী একটি দেশের টাকায় একেক সময় একেক কথা বলেন। নির্বাচন ও জুলাই সনদ নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে চান। কারা টাকা নিয়ে দেশকে অশান্ত করতে চায়, দেশবাসী তা জানে। সময় থাকতে সাবধান হয়ে যান, অন্যথায় এ দেশের ছাত্র-জনতা আবারও প্রতিরোধ গড়ে তুলবে।

জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেন, গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়। এ দেশের কিছু সুবিধাবাদী সুশীলদের কারণে জুলাই গণঅভ্যুত্থানের পরিবেশও ঘোলা করা হয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি, আরেক ফ্যাসিবাদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠতে পারবে না, মনোনয়ন বাণিজ্য হবে না, কমিশন বাণিজ্য চলবে না, দখলবাজ -চাঁদাবাজ থাকবে না।

শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা নেতা আবু বক্কর, এম এ হাই প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X