কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-আইডিয়াল-সিটি কলেজের মধ্যে হচ্ছে শান্তিচুক্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে কথাকাটাকাটি, ধাওয়া–পাল্টাধাওয়া ও বাস ভাঙচুরের মতো ঘটনা ঘটছিল। এসব উত্তপ্ত পরিস্থিতি রোধ করতে এবার তিন কলেজই ‘শান্তিচুক্তি’র উদ্যোগ নিয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শান্তিচুক্তি সম্পাদনের জন্য ঢাকা কলেজ অডিটরিয়ামে তিনটি কলেজ একত্র হয়। এ চুক্তির উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট থানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজি নেয়ামুল হক ও আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হক।

এর আগে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটিয়ে ‘শান্তিচুক্তি’ হয়। গত ৯ নভেম্বর দুপুরে ঢাকা কলেজের আ ন ম নজিব উদ্দিন খুররম অডিটরিয়ামে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াসের সভাপতিত্বে এ চুক্তি অনুষ্ঠিত হয়।

এ সময় এক কলেজের শিক্ষার্থী অন্য কলেজের শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন। এই চুক্তির আওতায় বিগত সময়ে ভুল বোঝাবুঝি, প্রতিযোগিতা ও বিচ্ছিন্ন ঘটনার কারণে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল তা ভুলে যাবে। বন্ধুত্ব, সহযোগিতা এবং ভ্রাতৃত্বের শক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ উভয় কলেজের শিক্ষার্থীরা কোনো দ্বন্দ্ব বা বিবাদে জড়াবেন না।

সেদিন ঢাকা কলেজের শিক্ষার্থী ইস্রাফিল মহিমা বলেন, ‘বিগত কয়েক বছর ধরে কিছু বিচ্ছিন্ন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি দূরত্ব এবং ভুল বোঝাবুঝির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অনেক সময় আমরা মুখোমুখি অবস্থানেও গিয়েছি। এমন অবস্থায় দেখতে চাই না। এই সম্পর্ক বন্ধুত্বের, সহযোগিতার, ভ্রাতৃত্বের—এটাই হওয়া উচিত।

আইডিয়াল কলেজের শিক্ষার্থী তৌফিক বলেন, ‘আজ এখানে আমরা সবাই একত্র হয়ে ভুল ধারণা পরিষ্কার করতে এসেছি। আমরা সবাই ভাই ভাই। ভাইদের মধ্যে হয়তো কখনো ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু আমরা চাই না সেটি শত্রুতায় পরিণত হোক।’

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ভুল বোঝাবুঝি ও সংঘর্ষের কারণে আমাদের শিক্ষাজীবন ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছিল। এ অবস্থার অবসান খুবই জরুরি ছিল। আমরা চাই দুই কলেজের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং শিক্ষাবিনিময় আরও জোরদার হোক।

আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ‘দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, ট্রল আর উসকানি আমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছিল। এর জন্য দায়ী কোনো কলেজ নয়, দায়ী ছিল সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ভাই ভাই, এ সম্পর্ক যেন আজ থেকে আরও দৃঢ় হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X