কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগসহ অঙ্গসংগঠনের ৪৪ জন আটক

কুমিল্লায় নাশকতার পরিকল্পনা ও মিছিল করার সময় ৪৪ জনকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা
কুমিল্লায় নাশকতার পরিকল্পনা ও মিছিল করার সময় ৪৪ জনকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা

কুমিল্লায় নাশকতার পরিকল্পনা ও মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) সকালে মিছিলের প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করা হয়। অন্যদিকে শনিবার (১৫ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে পুলিশ।

কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. নাজির আহমেদ খাঁন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লায় অরাজকতা, আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জন আটক করা হয়। এ ছাড়া কুমিল্লা জেলা বিভিন্ন জায়গায় থেকে আরও ১৫ জনকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছে। মিছিল করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন বলেন, কুমিল্লায় যারা অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাত থেকে ও রোববার ভোরে নাশকতা করার সময় মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। আইন ব্যবস্থা নিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১০

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১১

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১২

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৩

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৪

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৫

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৬

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৭

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৯

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

২০
X