স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় মুগ্ধ

দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় মুগ্ধ। ছবি : সংগৃহীত
দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় মুগ্ধ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষে অনূর্ধ্ব-১০ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

বালিকা অনূর্ধ্ব-১৮ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট, ওপেন বিভাগে তাশরিক সায়হান শান, অনূর্ধ্ব-১২ বিভাগে সাফায়েত কিবরিয়া আজান ও বালিকা অনূর্ধ্ব-১০ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ৮ খেলায় ৫ পয়েন্ট করে, ওপেন বিভাগে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও ওপেন অনূর্ধ্ব-৮ বিভাগে আজান মাহমুদ ৮ খেলায় সাড়ে চার পয়েন্ট করে, বালিকা অনূর্ধ্ব-১২ বিভাগে সিদরাতুল মুনতাহানা ৪ পয়েন্ট, ওপেন অনূর্ধ্ব-১৪ বিভাগে মো. জায়ান খান ও বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে জান্নাতুল প্রীতি সাড়ে তিন পয়েন্ট করে পেয়েছেন। বালিকা অনূর্ধ্ব-৮ বিভাগে আলিনা হায়দার কোনো পয়েন্ট পাননি।

অষ্টম রাউন্ডের খেলা শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা মালদ্বীপের আয়সাত সারা ইসমালইকে, রায়ান রশিদ মুগ্ধ মালয়েশিয়ার থারভিন সেনথিলকুমারকে ও তাশরিক সায়হান শান শ্রীলংকার পিতিগালা চান্দ্রা সুদারমানকে পরাজিত করেন।

ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান অস্ট্রেলিয়ার নেত্রারাজা ইথানের সঙ্গে ড্র করেন। সাফায়েত কিবরিয়া আজান ভারতের ক্যান্ডিডেট মাস্টার মাধবেন্দ্র প্রতাপ শর্মার কাছে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ভারতের কিয়াননা পারিহারের কাছে, আজান মাহমুদ মালয়েশিয়ার মোহাম্মদ আরিজ দানিয়েল বিন মোহা. শাহের কাছে, মো. জায়ান খান মালয়েশিয়ার পে ই ফেংয়ের কাছে, জান্নাতুল প্রীতি ভারতের ফিদে মাস্টার প্রিশিতা গুপ্তার কাছে ও আলিশা হায়দার সিঙ্গাপুরের লিম জিয়া হুই এমবারের কাছে হেরে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১০

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১১

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১২

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৩

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৪

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৫

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৬

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৭

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৮

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৯

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

২০
X