বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

অভিনয়ে ফিরছেন জুন মালিয়া

জুন মালিয়া I ছবি: সংগৃহীত
জুন মালিয়া I ছবি: সংগৃহীত

ব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝে বহুদিন অভিনয়জগৎ থেকে দূরে থাকা জুন মালিয়া হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সঞ্চালনায় জাদু ছড়িয়ে সবাইকে চমকে দেন তিনি। আর এই মঞ্চেই ভক্তদের জন্য এল বড় সুখবর—দীর্ঘ বিরতির পর অবশেষে অভিনয়ে ফিরছেন টালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘আবার প্রলয় সিজন টু’-র জন্য শুটিং শুরু করবেন অভিনেত্রী। রাজ চক্রবর্তীর পরিচালনায় ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি পরিচালক শুরু করে দিয়েছেন সিজন টু-র শুটিং। সেই কারণেই ২৩ তারিখে জুন ওয়েব সিরিজের শুটিং করবেন। গতবারের মতোই এবার ওয়েব সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

রাজের পরিচালনায় শাশ্বতর সঙ্গে শুটিং করবেন জুন, সেই ব্যাপারে অভিনেত্রীর গলায় উচ্ছ্বাস দেখা গেল। নৈহাটি, কলকাতা, রাণাঘাট, ঝাড়খণ্ড বর্ডারে হবে শুটিং। রাজ নিজেই সোশ্যাল মিডিয়াতে এই ওয়েব সিরিজের প্রথম ঝলক ভাগ করে নিয়েছেন।

এদিকে সামনের বছর ভারতের বিধানসভা নির্বাচন। সেই কারণে জুন অত্যন্ত ব্যস্ত থাকবেন প্রচারসংক্রান্ত কাজে। তবে ছোটপর্দায় তাকে কবে দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে জুন বলেন, ‘আমি বাংলা ধারাবাহিকে অবশ্যই অভিনয় করতে চাই। বিধানসভা নির্বাচনের সময়ে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারব বলে মনে হয় না। তবে আগামী বছর জুন মাস নাগাদ বাংলা ধারাবাহিকের কাজ শুরু করার ইচ্ছা রয়েছে।’

সবশেষ ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই ধারাবাহিকে গৌরব চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা যায় জুনকে। গৌরব আর শোলাঙ্কি রায় জুটি বেঁধেছিলেন এই ধারাবাহিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X