বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও এক হচ্ছেন সামান্থা-নাগা?

সামান্থা-নাগা। ছবি : সংগৃহীত
সামান্থা-নাগা। ছবি : সংগৃহীত

এক হতে চলেছেন নাগা চৈতন্য-সামান্থা রুথ প্রভু, এমনটাই শোনা যাচ্ছে বিনোদন অঙ্গনে। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন তারা। কিন্তু মাত্র চার বছরের মাথায় ভাঙে সংসার। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা থেকে প্রাক্তন স্বামী নাগার সব ছবি মুছে ফেলেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি আবারও তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল নাগার সঙ্গে বিয়ের ছবি। তাই ভক্তদের কৌতূহল এখন তাদের দিয়ে। প্রশ্ন উঠেছে—আবারও কি এক হচ্ছেন তারা?

অন্যদিকে শোনা যাচ্ছিল, সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। সেই সম্পর্ককেই গুরুত্ব দিতে চান তিনি। সঠিক সময় এলে নাকি পরের ধাপে পা বাড়াবেন। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ সামান্থার ওই পোস্ট তাদের পুনর্মিলনের জল্পনা উসকে দিয়েছে।

সামান্থার অনুরাগীদের মতে, হয়তো সামান্থা তাদের বিচ্ছেদটা মন থেকে মেনে নিয়েছে। কারও মতে, সামান্থা-নাগা হয়তো এক হতে চলেছেন, সেই আভাসই দিলেন অভিনেত্রী।

নাগার সঙ্গে বিচ্ছেদের পর বিভিন্ন অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি তার ছবি ‘খুশি’র সংগীত প্রকাশ অনুষ্ঠানে সানগ্লাসের আড়ালে অশ্রু ধরে রাখার চেষ্টা করেন অভিনেত্রী। তবে তারা সত্যিই এক হতে চলেছেন কিনা, তা সময়ই বলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১০

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১১

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১২

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৩

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৪

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৬

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৭

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৮

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৯

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

২০
X