বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঐশ্বরিয়ার ‘সিক্রেট’ ফাঁস করলেন অভিষেক

বলিউড তারকা অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া এবং তাদের সন্তান। ছবি : সংগৃহীত
বলিউড তারকা অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া এবং তাদের সন্তান। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনের প্রায় ১৬ বছর পেরিয়ে গেছে। এবার স্ত্রীর সংসার সামলানোর বিষয়ে মুখ খুলেছেন অভিষেক। জানিয়েছেন তার স্ত্রীই নাকি ঠেলে কাজে পাঠান তাকে। তাদের মেয়ে আরাধ্যার দেখভাল করেন ঐশ্বরিয়াই।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, মেয়েকে দেখাশোনার সব দায়িত্ব পালন করেন ঐশ্বরিয়াই। এর পাশাপাশি তাকেও কাজে মনোযোগী হতে সাহায্য করেন এই সাবেক বিশ্বসুন্দরী।

অভিনেতার ভাষ্য, ‘ঐশ্বরিয়া যেভাবে আরাধ্যাকে বড় করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। সে আমাকে বাইরে সিনেমার কাজে যেতে দেয়, সন্তানের দেখভাল নিজেই করে।’

অভিষেক বলেন, ‘ঐশ্বরিয়া আরাধ্যাকে বুঝতে শিখিয়েছে গ্ল্যামার ওয়ার্ল্ড কেমন। পরিবারের সবাই যে বড় তারকা, এ বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই, সেটা আরাধ্যাকে শিখিয়েছে ঐশ্বরিয়াই। আমরাও বাড়িতে এই বিষয়গুলোকে গুরুত্ব দিই না। আরাধ্যা সাধারণ পরিবারের বাচ্চাদের মতোই বড় হচ্ছে। এর পুরো কৃতিত্ব ঐশ্বরিয়ার। সে আমাকে কখনো আটকায় না। ওর জন্যই বাইরে গিয়ে কাজ করতে পারি আমি। ও মেয়েকে সামলায়।’

অভিনেতা আরও বলেন, ‘আরাধ্যা স্কুলে যেতে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ভালোবাসে। সিনেমা দেখতে খুব একটা পছন্দ করে না। আমি ওকে কখনো জিজ্ঞেসও করি না—আমার কোন সিনেমা ওর পছন্দ? আরাধ্যার জবাব যদি রূঢ় বাস্তব হয়, সেটা মেনে নিতে কষ্ট হবে আমার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X