বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কটাক্ষের শিকার রাশমিকা মান্দানা

রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

দক্ষিণী ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছেন রাশমিকা মান্দানা। ‘গুডবাই’-এর পর বলিউডে এ অভিনেত্রীর মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘মিশন মজনু’। তবে বক্স অফিসে দুটি ছবিই ব্যর্থ। এখন অবশ্য রাশমিকার জীবনে আশার আলো দেখাচ্ছে ‘অ্যানিমাল’ ছবিটি। রণবীর কাপুরের বিপরীতে এই ছবি মুক্তি পেতে চলেছে ১ ডিসেম্বর।

সদ্য প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। অভিনেত্রীর ভক্তরা ভেবেছিলেন, এ ছবির হাত ধরেই বলিউডে সাফল্যের মুখ দেখবেন; কিন্তু হচ্ছে উল্টোটাই। রাশমিকার মুখে সংলাপ শুনে হাসাহাসি থেকে কটাক্ষ শুরু হয়েছে নেটপাড়ায়।

রাশমিকা ও রণবীর একটি দৃশ্যে কী বলছেন, কিছুই না কি বোঝা যাচ্ছে না, এমনটাই বলছেন নেটিজেনরা। অভিনেত্রীকে অনেকেই এই দৃশ্যে ‘গোলমাল’ ছবির তুষার কাপুরের সঙ্গে তুলনা করেছেন।

‘অ্যানিম্যাল’ ছবির টিজারে প্রকাশ্যে দেখা যায় বাকযুদ্ধে জড়িয়েছেন রাশমিকা-রণবীর; কিন্তু বাকযুদ্ধে কথা জড়িয়ে গেল অভিনেত্রীর। রীতিমতো সমাজমাধ্যমে ভাইরাল এই দৃশ্য। কেউ লিখেছেন, ‘দক্ষিণী অভিনেত্রী হিন্দি বললে এমনটাই হয়।’ আরও একজনের মতে, ‘অভিনয়টা একেবারেই পারেন না রাশমিকা।’

যদিও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে যাননি অভিনেত্রী। বরং আগামী কয়েক দিনে জোরদার ‘অ্যানিম্যাল’-এর প্রচার চলবে, সেই আভাস দিয়েছেন সমাজমাধ্যমের পাতায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X