বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

সুপারস্টার তকমা নিতে চান না রণবীর

রণবীর কাপুর। ছবি : সংগৃহীত
রণবীর কাপুর। ছবি : সংগৃহীত

বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করেছেন বলিউড তারকা রণবীর কাপুর। সঞ্জয় দত্তের জীবনীমূলক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তাতে রণবীরের মুনশিয়ানা দেখে চমকে গিয়েছিলেন খোদ সঞ্জয়।

সম্প্রতি রণবীর অভিনীত ‘অ্যানিমেল’ চলচ্চিত্রটি মুক্তির আগেই দর্শক চাহিদা তৈরি করেছে। অগ্রীম টিকিট বিক্রির পরিমাণ দেখে তা আঁচ করেছেন সিনেমা বোদ্ধারা। ইতোমধ্যেই ২০ কোটি রুপি আয় করে ফেলেছে সিনেমাটি।

ক্যারিয়ারে বেশকিছু অর্জনের পরও নিজেকে সুপারস্টার মানেতে নারাজ বলিউড নায়ক রণবীর। তিনি তার নামের সঙ্গে ওই তকমা একেবারেই জুড়তে চান না। এমনটাই জানিয়েছেন অ্যানিমেলের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। খবর ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকম।

পরিচালক সন্দীপ রেড্ডি তার আসন্ন সিনেমায় রণবীর কাপুরকে ‘সুপারস্টার’ তকমা দিয়েছেন। এতে অভিনেতা রণবীর প্রথমে অস্বস্তি প্রকাশ করেছিলেন। কিন্তু সন্দীপ তার বিশ্বাসে অবিচল। তাই পর্দায় রণবীরের নামের আগে ভেসে উঠবে সুপারস্টার তকমা।

সন্দীপ বলেন, ‘রণবীর এই তকমা চাননি। খুব স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এটি চান না। রণবীর বলেছিলেন—অনুগ্রহ করে এমন করবেন না। যদিও পোস্টারের জন্য তাকে আমি রাজি করিয়েছিলাম। আমি বলেছিলাম, এটা আমার অনুভূতি থেকে এসেছে। আমার কাছে আপনি একজন সুপারস্টার। তাই আমি আপনার নামের আগে সুপারস্টার বসিয়েছি।’

২০১১ সালে মুক্তি পাওয়া রণবীরের রকস্টার চলচ্চিত্রের কথা উল্লেখ করে সন্দীপ বলেন, রকস্টারে রণবীর যে পারফরম্যান্স করেছিলেন, তা অবিশ্বাস্য। এটিই একজন তারকার সঙ্গে যায়। তাদেরকেই সুপারস্টার বলা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১০

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১১

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১২

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৩

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৪

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৫

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৬

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৭

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৮

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৯

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

২০
X