বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে কঙ্গনার কণ্ঠে উল্টো সুর

কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুধু অভিনেত্রীই নন একি সঙ্গে কট্টর বিজেপি সমর্থকও তিনি। রাজনৈতিক মতাদর্শের কারণে বারবার নানান বিতর্কের জন্ম দিয়েছেন। সর্বশেষ তার কয়েকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবরে পড়ে। ছবির ব্যর্থতাই যেন মানসিকভাবে ভেঙে দিয়েছে তাকে। অনেকেই বলছেন, কঙ্গনার ক্যারিয়ার শেষের পথে।

এর মধ্যেই শোনা গিয়েছিল, ২০২৪-এর লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশ থেকে লড়বেন কঙ্গনা রানাউত। পরে শোনা যায়, বিজেপির জেতা জায়গা চণ্ডীগড় আসনেই দাঁড়াবেন তিনি। এই মুহূর্তে তৃতীয় বারের মতো অভিনেত্রী কিরণ খের সেখানকার সাংসদ। অবশেষে লোকসভা নির্বাচনে দাঁড়ানো প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় কঙ্গনার, সেখানেই হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। লেখা, ‌‘চণ্ডীগড়, আমি আসছি’। যার পর থেকে বিজেপির অন্দরের একাংশের ধারণা, কিরণ খেরের বদলে নির্বাচনে এবার দেখা যাবে কঙ্গনাকে।

তবে অভিনেত্রীর ভাষ্য, সেই পোস্টের বিষয়ে জানেন না তিনি। পরিবারের সদস্যদের থেকে অবগত হয়েছেন তিনি। লোকসভা নির্বাচনে দাঁড়ানোর বিষয়টিও নাকোচ করেন কঙ্গনা।

লোকসভা নির্বাচনের বিষয়টি উড়িয়ে দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণমুগ্ধ তিনি। সামাজিক মাধ্যমে বারবার বিজেপি এবং হিন্দুত্ব নিয়ে সরব ছিলেন কঙ্গনা। বিজেপি-বিরোধীদের আক্রমণ করেছেন। তা নিয়ে বিতর্কেও জড়িয়েছেন এ অভিনেত্রী। কিছুদিন আগেও নির্বাচন প্রসঙ্গে কঙ্গনা বলেন ‘যদি শ্রীকৃষ্ণের কৃপা থাকে, নিশ্চয়ই লড়ব।’ কিন্তু এবার ঠিক উল্টো সুর কঙ্গনার কণ্ঠে।

সূত্র: আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X