বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে মুক্তি পাবে শাহরুখ খানের ‘ডাঙ্কি’

‘ডাঙ্কি’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘ডাঙ্কি’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

মুক্তি পেতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমা। আগামী ২১ ডিসেম্বর সারা বিশ্বে মুক্তি পাবে ছবিটি। একই দিনে বাংলাদেশেও সেটি মুক্তি দেওয়ার চেষ্টা করছে ছবি আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’ ও ‘কিবরিয়া ফিল্মস’।

জানা গেছে, ‘ডাঙ্কি’ আমদানির বিষয়ে ইতোমধ্যে যশরাজ ফিল্মসের সঙ্গে যোগাযোগ করেছে ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’। অন্যদিকে ‘কিবরিয়া ফিল্মস’-এর কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু জানিয়েছেন, বুধবার (১৩ ডিসেম্বর) ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের’-এর কর্ণধার ও নির্মাতা অনন্য মামুনের মুম্বাই যাওয়ার কথা।

লিপু বলেন, ‘আমি ও মামুন যৌথভাবে সিনেমাটি আমদানি করব। এ ছাড়া আগামী ১৫ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা—মানুষ’।

এর আগে সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবিটি বাংলাদেশে আমদানি করেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসী বা উদ্বাস্তুদের ঘিরে তৈরি হয়েছে ‘ডাঙ্কি’ সিনেমার গল্প। কারণ তাদেরই বলা হয় ‘ডাঙ্কি’। শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে এই সিনেমার গল্প এগোবে।

‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন কিং খান। ছবিটি প্রযোজনা করেছে শাহরুখ ও গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও আছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১০

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১১

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১২

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৩

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৪

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৫

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৬

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৭

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৮

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৯

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

২০
X