বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৭:৩৫ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এক প্যাকেট বিস্কুট পেতে ভিক্ষা করেছেন বিদ্যা বালান

অভিনেত্রী বিদ্যা বালান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী বিদ্যা বালান। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। নানা সময় নিজের ব্যক্তিগত ও পেশাগত অজানা ঘটনা শেয়ার করেন তিনি। যেমন এবার জানালেন, ভিক্ষাও করেছেন এই অভিনেত্রী।

অভাবে পড়ে নয়, বাজি ধরে ভিক্ষা করেছিলেন বিদ্যা বালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা বর্ণনা করেছেন অভিনেত্রী।

বিদ্যা বালান জানান, ইন্ডিয়ান মিউজিক গ্রুপ নামে একটি সংগঠন প্রতি বছর ক্লাসিক্যাল মিউজিকের কনসার্ট আয়োজন করত। সেই গ্রুপেরই সদস্য ছিলেন অভিনেত্রী। তিন দিনের সেই উৎসব শেষ হতে হতে রাত নেমে যেত। বিদ্যা বালান তখন স্বেচ্ছাসেবী ছিলেন। এক রাতে অনুষ্ঠান শেষে তিনি ও তার বন্ধুরা হাঁটতে বের হন। একপর্যায়ে বিদ্যাকে চ্যালেঞ্জ দেওয়া হয়, তিনি যেন ফাইভ স্টার হোটেল ‘ওবেরয়’-দ্য পাম’র কফিশপের দরজায় গিয়ে খাবার ভিক্ষা চান। এটা শুনে তিনি সেখানে গিয়ে তাদের দরজায় নক করেন, তখন ভেতরের লোকজন খুব বিরক্ত হচ্ছিল। কিন্তু বারবার নক করেই যাচ্ছিলেন বিদ্যা বালান।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমি বারবার বলছিলাম—আমি খুব ক্ষুধার্ত, গতকাল থেকে কিছু খাইনি। কিন্তু কিছুক্ষণ পর তারা আবারও অন্যদিকে মনোযোগী হয়ে পড়ে। এরপর আমার বন্ধুরা অস্বস্তিতে পড়ে এবং আমাকে ফিরিয়ে নেয়। তবে আমি সেই বাজি জিতে গিয়েছিলাম।'

বিদ্যা আরও জানান, মজার ব্যাপার হলো, এমন কাজের পেছনে শুধু এক প্যাকেট বিস্কুটের লোভ ছিল তার। জিম-জাম নামে বিস্কুট পছন্দ করতেন তিনি। অনুষ্ঠানে এই বিস্কুট দেওয়া হতো তাদের। কিন্তু বাজিতে জিতলে তিনি আরও এক প্যাকেট অতিরিক্ত পেতেন। তাই বিস্কুটের লোভে ভিক্ষুক সেজে ফাইভ স্টার হোটেলের দরজায় ছুটে গিয়েছিলেন এই অভিনেত্রী।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X