বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফাঁস হলো জ্যাকুলিন-সুকেশের চ্যাট!

জ্যাকুলিন ও সুকেশ। ছবি : সংগৃহীত
জ্যাকুলিন ও সুকেশ। ছবি : সংগৃহীত

আবারও খবরের শিরোনাম হলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখর। কিছু দিন আগেই সুকেশ হুমকি দিয়েছিলেন, জ্যাকুলিনের বিরুদ্ধে একাধিক তথ্য প্রকাশ্যে আনবেন তিনি। এরপর কয়েক দিন না যেতেই প্রকাশ্যে এলো তার ও জ্যাকুলিনের হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি।

চলতি বছরের জুনে সুকেশ ও জ্যাকুলিনের মধ্যে হোয়াটসঅ্যাপে কী কথা হয়েছে সেটির ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গেছে, অভিনেত্রীক কোর্টে একটি কালো পোশাক পরে আসতে বলেছেন সুকেশ। তাছাড়া বেশ কিছু ভয়েস মেসেজও আছে তাদের চ্যাটে, যেখানে সুকেশ অভিনেত্রীর প্রতি তার ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। খবর এনডিটিভির।

অন্যদিকে বেআইনি পদ্ধতিতে ফোন ব্যবহারের জন্য সুকেশের বিরুদ্ধে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং এবং তিহার জেলে একটি অভিযোগ করা হয়েছে। জানা যায়, অভিনেত্রী যখন মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দেন, তখন তাকে ওয়েবএক্সের চ্যাট রুমে মেসেজ পাঠাতেন সুকেশ। মামলা চলাকালীনই চলত এসব মেসেজ।

গত সপ্তাহেই সুকেশ জানান, তার কাছে জ্যাকুলিনের বিরুদ্ধে এমন কিছু প্রমাণ রয়েছে যা এখনো কেউ দেখেননি। সেগুলো প্রকাশ্যে আনবেন বলে হুমকি দেন তিনি।

সুকেশের হুমকি প্রকাশ্যে আসার পরই দিল্লি পাতিয়ালায় দ্বারস্থ হন জ্যাকুলিন। পরে ম্যান্ডলি জেলার সুপার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স শাখায় গিয়ে তিনি আবেদন জানান, তারা যেন সুকেশকে আর কোনো চিঠি প্রকাশ করতে বা স্টেটমেন্ট দিতে না দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X