বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের ১৪ বছর পর ঘর ভাঙল অভিনেত্রী ঈশার

বলিউড অভিনেত্রী ঈশা কোপিকর। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী ঈশা কোপিকর। ছবি : সংগৃহীত

ঘর ভেঙেছে বলিউড অভিনেত্রী ঈশা কোপিকরের। বিয়ের ১৪ বছর পর টিমি নারাংয়ের সঙ্গে ডিভোর্স হলো তার। ৯ বছর বয়সী মেয়ে রিয়ানাকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে চলে গেছেন অভিনেত্রী। গত মাসেই তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিচ্ছেদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি ঈশা ও টিমি। বিভিন্ন মতপার্থক্য থেকেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। দাম্পত্য টিকিয়ে রাখতে অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তারা।

ঈশা বলেন, ‘কিছু বলার নেই, আমার ব্যক্তিগত গোপনীয়তা দরকার। আশা করব বিষয়টা সবই মনে রাখবেন।’ অন্যদিকে সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করেননি টিমি। একটি জিমে প্রথম দেখা হয়েছিল ঈশা ও টিমির। এরপর বন্ধুত্ব। তিন বছর প্রেমের পর ২০০৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে আসেন ঈশা। ১৯৯৭ সালে তেলেগু ‘ডাব্লিউ বাই ভি. ভারা প্রসাদ’ দিয়ে সিনেমার মাধ্যম বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর দেখা যায় হিন্দি ‘এক থা দিল, এক থি ধড়কন’ সিনেমায়।

ক্যারিয়ারে হিন্দি, তেলেগু, কন্নড়, মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন ঈশা। আইটেম গানে পারফর্ম করেও সুখ্যাতি লাভ করেছেন এই অভিনেত্রী।

বর্তমানে তার কাজের সংখ্যা কমে গেলেও অনিয়মিতভাবে হিন্দি ও দক্ষিণি সিনেমা করছেন। তার শেষ সিনেমা তেলেগু ‘আয়ালান’। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X