বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দর্শক প্রত্যাশা বাড়াল ফাইটারের ট্রেলার

ফাইটার সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
ফাইটার সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

অবশেষে সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান হলো। প্রকাশ হলো হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন জুটির ‘ফাইটার’ সিনেমার ট্রেলার। তাতে চমৎকার এক অ্যাকশন প্যাকেজের পূর্বাভাস পেয়েছে দর্শকরা। সোমবার (১৫ জানুয়ারি) প্রকাশ্যে এসেছে ট্রেলারটি।

তিন মিনিট দৈর্ঘ্যের টানটান উত্তেজনাপূর্ণ এই ট্রেলারে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুর। অ্যাকশন ও দুরন্ত সংলাপে ট্রেলারেই বাজিমাত করেছে ‘ফাইটার’।

ছবিতে স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করেছেন হৃতিক। স্কোয়াড্রন লিডার হিসেবেই দেখা যাবে দীপিকাকে। পর্দায় তার নাম মিনাল রাঠোর মিন্নি। এ ছাড়া গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং রকির চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। সিনেমায় দেশসেরা ফাইটার পাইলটদের নিয়ে একটি টিম গঠন করা হয়। রকি থাকেন সেই টিমেরই ক্যাপ্টেন।

‘ফাইটার’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমায় সিদ্ধার্থের পরিচালনায় কাজ করেছেন হৃতিক। ‘ফাইটার’-এ হৃতিক, দীপিকা, অনিল কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, সনজিদা শেখ, তালাত আজিজ, সঞ্জীব জয়সওয়াল। ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইটার’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X