বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নিয়ে কথা বললেন বুবলী

কলকাতায় সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা বুবলী। ছবি : সংগৃহীত
কলকাতায় সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা বুবলী। ছবি : সংগৃহীত

এবার কলকাতার সিনেমায় দেখা যাবে বাংলাদেশি চিত্রনায়িকা শবনম বুবলীকে। রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। এতে বুবলীর সহশিল্পী হিসেবে থাকবেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।

শুটিংয়ে অংশগ্রহণ করতে এরই মধ্যে কলকাতা গেছেন বুবলী। সিনেমাটি নিয়ে রোববার (১৪ জানুয়ারি) দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে ভারতের গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হলেছেন বুবলী। এ সময় তার সঙ্গে ছিলেন টালিউড অভিনেতা সৌরভ এবং নির্মাতা রাশেদ রাহাসহ অন্য কুশীলবরাও।

সেখানে বুবলী বলেন, ‘২০২৪ সালে আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টালিউড ইন্ডাস্ট্রির ছবি দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি। এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সবকিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে।’

এ ছাড়াও ফেসবুকে সংবাদ সম্মেলনের কিছু ছবি প্রকাশ করেছেন বুবলী। কলকাতার সংবাদমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমাকে সুন্দরভাবে স্বাগত জানানোর জন্য কলকাতার সম্মানীত সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা এই ভালোবাসা ও সম্মান জানানোর জন্য।’

সিনেমার গল্পটি কিছুটা আলাদা। ৩টি ভিন্নধারার মানুষকে অদ্ভুতভাবে মিলিয়ে দেওয়ার গল্প এটি। সিনেমায় ‘অঞ্জন’ চরিত্রেও দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে, ‘ডিকে’ চরিত্রে সৌরভ দাস। ‘ছবির পরিচালক’-এর ভূমিকায় অভিনয় করবেন শবনম বুবলী। পর্দায় তার নাম ‘শ্বেতা’।

সিনেমাটি ভারতে মুক্তি পাবে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। নিবেদনে ‘ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

১০

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১১

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১২

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১৩

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১৪

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৫

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৬

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৭

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৮

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৯

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

২০
X