কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতি মিনিটে ১ কোটি, আকাশছোঁয়া পারিশ্রমিক এই অভিনেতার

লাল সালাম-এ রজনীকান্ত। ছবি : সংগৃহীত
লাল সালাম-এ রজনীকান্ত। ছবি : সংগৃহীত

গত বছর ‘জেলার’ চলচ্চিত্র দিয়ে তুমুল সাফল্য পেয়েছেন। বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় জেলার। এ বছরের শুরুতেই নিজের মেয়ের পরিচালনায় পর্দায় আসছেন সুপারস্টার রজনীকান্ত। ‘লাল সালাম’ দিয়ে বড় পর্দা কাঁপাতে প্রস্তুত রজনীকান্ত, যা মুক্তি পেতে চলেছে এই শুক্রবার।

মেয়ে ঐশ্বরিয়ার পরিচালনায় ‘লাল সালাম’ নিয়ে ইতোমধ্যেই আলোচনায় রয়েছেন রজনীকান্ত। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তার পারিশ্রমিক নিয়ে। শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য বিপুল পরিমাণে পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। ৭৩ বছর বয়সেও যে কোনো ইয়াং সুপারস্টারকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

লাল সালামে এবার তার পারিশ্রমিক যেন আরেকবার মনে করিয়ে দিল, তিনি সবচেয়ে দামি অভিনেতাদের একজন। ভারতীয় বিনোদন মাধ্যম কইমই ডটকম অনুসারে, লাল সালামে রজনীকে তার বর্ধিত ক্যামিওর জন্য মোটা অঙ্কের অর্থ প্রদান করা হয়েছে। ট্র্যাক টলিউডের প্রতিবেদন অনুসারে, সিনেমাটিতে অভিনেতার একটি গুরুত্বপূর্ণ ক্যামিও রয়েছে এবং তার স্ক্রিন টাইম ৩০ থেকে ৪০ মিনিট। আর এ জন্য তিনি ৪০ কোটি রুপি চার্জ করেছেন। অর্থাৎ প্রতি মিনিটে ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এ অভিনেতা যা একটি নতুন রেকর্ড।

ঐশ্বরিয়া রজনীকান্ত দীর্ঘ ৯ বছর পর পরিচালনায় ফিরেছেন। তাই মেয়ের সিনেমায় বিশেষ ক্যামিওর প্রস্তাব ফেরাতে পারেননি রজনীকান্ত। আর রজনীকে ঘিরেই সিনেমাটি এখন তুমুল হাইপ তৈরি করেছে। লাল সালামে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত। এছাড়া সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘লাল সালাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১০

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১১

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১২

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৩

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১৪

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৫

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৭

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৮

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৯

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

২০
X