বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘এমন সিদ্ধান্ত নিতে কষ্ট হয়েছিল আমার’

সামান্থা রুথ প্রভু। ছবি সংগৃহীত
সামান্থা রুথ প্রভু। ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণের তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত তাকে অনেকটাই নারিয়ে দেয়। এরপর নিজেদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা থেকে সবসময়ই আড়ালে ছিলেন এই অভিনেত্রী। এবার ভারতীয় গণমাধ্যমে নাগা ও তার সিদ্ধান্তের বিষয়ে মুখ খুললেন সামান্থা।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার পডকাস্টে উপস্থিত হন 'জনতা গ্যারেজ' খ্যাত এই অভিনেত্রী। সামান্থা বর্তমানে নারীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটি পডকাস্ট অনুষ্ঠান করেন। সেখানেই তিনি নিজের বৈবাহিক জীবনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে জানান, ‘আমি জানি আমার এবং নাগার বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন ছিল। ভালোবাসার সম্পর্ক থেকে আমরা সুন্দর জীবনের প্রত্যাশায় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই। দুজনে খুব ভালো বন্ধু ছিলাম। কিন্তু হঠাৎ যখন বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়েছিল তখন এমন সিদ্ধান্ত নিতে কষ্ট হয়েছিল আমার। তারপরও নিতে হয়েছিল। এখন বাকি জীবন সচেতনতার সঙ্গে আনন্দে বেঁচে থাকতে চাই। এর বেশি অতীতের ব্যক্তিগত বিষয় নিয়ে সামনে আর আলোচনা করতে চাই না।’

গেল বছরের জুলাইয়ে রুশো ব্রাদার্সের সিরিজ ‘সিটাডেল’ এর ভারতীয় সংস্করণের শুটিং শেষ করে সোশ্যাল মিডিয়ায় বিরতির ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী।

এরপর সামান্থা জানিয়ে ছিলেন, ‘মায়োসাইটিস’ নামের ‘অটোইমিউন কন্ডিশন’ ধরা পড়েছে তার। পরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় চিকিৎসাও নেন।

সামান্থার সবশেষ সিনেমা ‘খুশি’। এই তেলেগু সিনেমায় সামান্থার বিপরীতে কাজ করেছেন দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা।

তেলেগু চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’ এর একটি আইটেম গানে এসে সর্বভারতে নাম কুড়ানো সামান্থা ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। অভিনয় জীবনে এই অভিনেত্রী তেলেগু ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন চারবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X