বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চমকে দেওয়ার মতো চরিত্রে রজনীকান্ত

তামিল সুপারস্টার রজনীকান্ত
তামিল সুপারস্টার রজনীকান্ত

তামিল সুপারস্টার রজনীকান্ত। এ বছর তার ‘লাল সালাম’ সিনেমা মুক্তি পেয়েছে। এবার নতুন আরও একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বলিউড প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার নতুন একটি প্রোজেক্টে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজক নিজে। খবর : আউটলুক ইন্ডিয়া

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে নাদিয়াদওয়ালা একটি পোস্ট করে এই সুখবর জানান। রজনীকান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে সাজিদ লেখেন, ‘স্যার! কিংবদন্তি রজনীকান্তের সঙ্গে কাজ করা সত্যিই সম্মানের। এই অবিস্মরণীয় যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আপাতত তার অপেক্ষায়। এটি একটি প্যান ইন্ডিয়া সিনেমা হতে যাচ্ছে। চমকে দেওয়ার মতো একটি চরিত্রে স্যারকে দেখতে পাবে তার ভক্তরা। সবাই অপেক্ষায় থাকুন।’

ভারতের এই কিংবদন্তিকে সব শেষ দেখা গিয়েছিল তার মেয়ে ঐশ্বরিয়ার পরিচালিত স্পোর্টস ড্রামা ‘লাল সালাম’ সিনেমায়। ৯ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত ছবিটিতে বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিতে ক্যামিও রোলে অভিনয় করেছেন রজনীকান্ত।

নতুন সিনেমার নাম ও নির্মাতা এখনো ঠিক করা হয়নি। গল্পের কাজ চলছে। খুব দ্রুত আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সবকিছু জানানো হবে বলে নিশ্চিত করেছেন সাজিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X