বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সোনাক্ষীর বিয়েতে থাকছে না কোনো ধর্মাচার

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ছবি : সংগৃহীত
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ছবি : সংগৃহীত

রাত পোহালেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে। পাত্র অভিনেতা জাহির ইকবাল। দুই পরিবারেই এখন চলছে উৎসব। ২৩ জুন নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন বলিউডের নব এই দম্পতি। তবে বিয়েতে কোনো ধর্মীয় আচার থাকছে না। ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসকে এমনটাই জানিয়েছেন জাহিরের বাবা ইকবাল রতনসী।

সোনাক্ষী ও ইকবালের বিয়েতে কোনো ধর্মমতেই বিয়ের আয়োজন করা হবে না। গণমাধ্যমে খবর এসেছিল বিয়ের পর সোনাক্ষীর ধর্ম পরিবর্তন করবেন। কিন্তু এমন কিছুই হচ্ছে না বলে জাহিরের বাবা নিশ্চিত করেছেন। বিয়ে হবে ‘বিশেষ বিবাহ আইন ১৯৫৬’ অনুসারে রেজিস্ট্রির মাধ্যমে।

সোনাক্ষীর হবু শ্বশুর বলেন, ‘সোনাক্ষী ধর্মান্তরিত হচ্ছেন না। এটা নিশ্চিত। আমি মানবতায় বিশ্বাস করি। এছাড়া বিয়ে হচ্ছে হৃদয়ের মেলবন্ধন। এখানে ধর্মের কোনো বিষয় নেই। এছাড়া হিন্দু ধর্মের মানুষ ভগবানকে বিশ্বাস করেন। মুসলমানরা আল্লাহকে। কিন্তু দিন শেষে আমরা সবাই তো মানুষ। জাহির ও সোনাক্ষীর জন্য আমার আশীর্বাদ রইল। তারা যেন বিবাহিত জীবনে সুখী হয়।’

সোনাক্ষী ও জাহির ২০২২ সালে একসঙ্গে ‘ডাবল এক্সএল’ শিরোনামে একটি সিনেমাতেও অভিনয় করেছেন। তবে এর আগে থেকেই দুজনে সম্পর্ক ছিলেন। এবার বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১০

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

১১

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

১২

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

১৩

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

১৪

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

১৫

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

১৬

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

১৭

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

১৮

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

২০
X