বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০২:১৯ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের গোপন তথ্য ফাঁস

বলিউড অভিনেতা শাহরুখ খান। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা শাহরুখ খান। ছবি : সংগৃহীত

গ্লোবাল তারকা শাহরুখ খান। পৃথিবীজুড়েই রয়েছে তার ভক্তের সংখ্যা। তার সিনেমা মানেই দর্শকের মাঝে উৎসব। তাকে একনজর দেখতে দিনের পর দিন রাতের পর রাত বাড়ির সামনে অপেক্ষায় থাকেন ভক্তরা। এবার ভক্তদের জন্য নিজের জীবনের অতি গোপন একটি তথ্য ফাঁস করলেন বলিউড বাদশাহ।

সম্প্রতি শাহরুখ খান ভারতের বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালালের সঙ্গে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে অতিথি হন। মুখোমুখি হন বেশকিছু ব্যক্তিগত প্রশ্নের।

প্রশ্ন উত্তর পর্বে অভিনেত্রী শাহরুখ খানের কাছে জানতে চান তার সাপ্তাহিক ছুটির দিনটি কীভাবে কাটে। এরপরই শাহরুখ বলেন, ‘দিনটি আমার খুবই অলসতার মধ্য দিয়ে পার হয়। যা নিয়ে স্ত্রী গৌরিরও অভিযোগ রয়েছে। কারণ এদিন আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠি। তারপর ফ্রেশ না হয়েই ঘরের মধ্য দিয়ে ঘুরতে থাকি। এরপর সময় পেলে পোষ্য সারমেয়কে গোসল করাই। এমন করতে করতে অনেকদিন সন্ধ্যা হয়ে যায়। অনেক সময় সাপ্তাহিক ছুটির এই দিনটিতে আমার আর গোসল করা হয় না। বিষয়গুলো নিয়ে গৌরির আগে অভিযোগ থাকলেও এখন সে অভ্যস্ত হয়ে গেছে।’ ফরিদা জালালের সঙ্গে হাসতে হাসতে কথাগুলো বলছিলেন শাহরুখ।

২০২৩ সালটি শাহরুখ খানের জন্য ছিল স্মরণীয় একটি বছর। এই সালে মুক্তি পায় তার তিনটি সিনেমা, যার মধ্যে দুটি সিনেমাই হাজার কোটির ক্লাবে প্রবেশ করে। এ বছরও তার হাতে বেশকিছু সিনেমা রয়েছে, যেগুলোর মধ্যে পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ উল্লেখযোগ্য। এই সিনেমা দিয়ে শাহরুখকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১০

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১১

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১২

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৩

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৪

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৫

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৬

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৭

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৮

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৯

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

২০
X