মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তাহের যে দিন গোসল করেন না শাহরুখ

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

সাধারণ পরিবারে এমন ছেলের সংখ্যা নেহায়েতই কম নয়, যারা কি না গোসল না করে গায়ে সুগন্ধী মেখে ঘুরে বেড়ায়। জানলে অবাক হবেন আপনার পছন্দের তালিকায় রয়েছে এমন এক তারকার নাম। যিনি না কি সপ্তাহের একদিন গোসল পর্যন্ত করেন না।

বলিউড বাদশা শাহরুখ খান সুগন্ধীর বিষয়ে বেশ শৌখিন। তার শরীর থেকে সব সময় সুঘ্রাণ ছড়ায়, আর তা নিয়ে আলোচনার শেষ নেই। নায়িকা থেকে শুরু করে নারী ভক্ত, সবার মাঝেই এই নায়কের শরীরের ঘ্রাণ নিয়ে চলে বেশ চর্চা। কিছু সাক্ষাৎকারে শাহরুখ নিজেও জানিয়েছেন, পারফিউম তার খুব প্রিয় একটি জিনিস।

বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালাল ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে শাহরুখের একটি অভ্যাসের কথা ফাঁস করেছিলেন। তিনি জানান, গোটা সপ্তাহ ব্যস্ততায় কাটলেও রোববার মানেই তার কাছে অলস দিন। এ দিনটি বাদশার স্বঘোষিত ছুটির দিন। দেরি করে ঘুম থেকে ওঠেন এবং সকালে স্ত্রী গৌরীর বকুনি খেয়েই নিদ্রাভঙ্গ করেন তিনি। এরপর সারা দিন একদম পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। তবে এই কাজহীন দিনটিতে তিনি গোসল থেকেও নিজেকে দূরে রাখেন।

বলিউড বাদশা ঘুম থেকে ওঠার পর কোমল পানীয় ও আলু ভাজা খেতে খেতে সিনেমা দেখতে বসেন। সময় পেলে নিজের পোষ্য কুকুরকে গোসল করান। অলস দিন হলেও এ দিনটিতে তিনি থাকেন ব্যাপক ব্যস্ত। এই পারিবারিক ব্যস্ততার মধ্যেই ভুলে যান গোসলের কথা।

‘ডানকি’র পর আবারও রাজকুমার হিরানির নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড কিং। অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। ইতোমধ্যে সিনেমার কিছু কিছু কাজ এগিয়ে নিলেও এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। শোবিজ অঙ্গনে এমন গুঞ্জন ভাসলেও, শাহরুখ বা হিরানি কেউই এই বিষয়ে মুখ খোলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X