কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১০:২৮ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে এক হওয়া নিয়ে যা বললেন অপু

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নায়ক শাকিব খান। ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নায়ক শাকিব খান। ছবি : সংগৃহীত

গত ২৭ জুলাই ছেলে জয়সহ যুক্তরাষ্ট্রে লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে থেকে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সোজা কলকাতায় পাড়ি জমিয়েছেন অপু। কারণ, নন্দনে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে অপু প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’।

কলকাতায় পৌঁছেই আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হন অভিনেত্রী। এ সময় শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভবিষ্যৎসহ নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

প্রথমেই নিজের উচ্ছ্বাসের কথা জানাতে অভিনেত্রী বলেন, ভীষণ ক্লান্ত, তবু কলকাতার মানুষের ভালোবাসার টানেই চলে আসা। কেননা তার সিনেমা ‘লাল শাড়ি’ দেখানো হচ্ছে চলচ্চিত্র উৎসবে।

যুক্তরাষ্ট্র ভ্রমণ কেমন হলো—জানতে চাইলে অপু বলেন, সবটাই ছেলে জয়ের কথা ভেবে। বাবা-মাকে একসঙ্গে পেয়ে সে তো খুব খুশি। সকালবেলা থেকেই ঘুরতে বেরিয়ে পড়ত। মাঝেমধ্যে একটু বায়না করত। যা দেখছে, তাই কিনবে। তখন একটু শাসন করতে হয় আর কি, বাচ্চা তো!

শাকিবের সঙ্গে ফের ঘর বাঁধবেন কিনা এই প্রশ্নে অভিনেত্রী বলেন, আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবনে কী করব, কোনদিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—কী বললেন স্কালোনি

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

জলঢাকায় ১৪৪ ধারা জারি

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১০

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

১১

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়’

১২

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

১৩

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

১৪

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

১৫

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

১৬

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

১৭

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

১৮

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

১৯

যেভাবে শীর্ষ ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল 

২০
X