হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন মমতাজ

সংসদ সদস্য মমতাজ বেগম। পুরোনো ছবি
সংসদ সদস্য মমতাজ বেগম। পুরোনো ছবি

ভারতের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। বুধবার (১৬ আগস্ট) ৩টা ১৪ মিনিটে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে সেই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে একটি পোস্ট দেন তিনি।

মমতাজের স্ট্যাটাসটি কালবেলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

‘আমার প্রিয় এলাকাবাসী ও সারা দেশে আমার গানের ভক্ত আশেকান এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা কয়দিন যাবত একটা নিউজের পরিপেক্ষিতে খুব মন খারাপ করে আছেন এবং এটার সত্যতা কতটুকু জানতে চাচ্ছেন। আমি বিদেশ ছিলাম। ১৪ আগস্ট দেশে ফিরেই ১৫ আগস্টের জাতীয় শোক দিবস নিয়ে খুব ব্যস্ত সময় কাটাই বলে এই বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ হয়ে উঠেনি।’

‘হ্যাঁ এই কথা সত্য যে, বেশ অনেক বছর আগে ভারতে বহরমপুর কোর্টে আমার বিরুদ্ধে এক ব্যক্তি একটা মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন, যার মূল উদ্দেশ্য ছিল আমাকে ভয় দেখিয়ে কিছু টাকা হাতিয়ে নেওয়া। আর ওই ব্যক্তি ছাড়া আমি যেন কারও মাধ্যমে ভারতে কোনো কনসার্ট করতে না পারি। কোনো ডকুমেন্ট ছাড়া ১৪ লাখ টাকা নেওয়ার একটি মিথ্যা মামলা উনি সাজিয়েছেন যার কোনো প্রমাণ এই ১৪-১৫ বছরে কোর্টে দাখিল করতে পারেনি।’

‘এই বছর আমি দুবার কোর্টে হাজির হই কিন্তু দুঃখের বিষয় মামলার বাদী দুইবারই অসুস্থ বলে কোর্টে অনুপস্থিত থাকেন। তার মূল উদ্দেশ্য হলো আমাকে হয়রানি করা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রুত এই মামলাটি যাতে শেষ হয় বিজ্ঞ আদালতকে অনুরোধ করি, কিন্তু আদালত শেষ যে তারিখটি দিয়েছিল ওই সময় আমার আগে থেকেই কানাডা একটা প্রোগ্রাম নেওয়া ছিল বিধায় আমি উপস্থিত থাকতে পারিনি। তবে আমি আদালতকে এই বিষয়ে অবহিত করি এবং পরবর্তীতে একটা সময় চাইলে বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করে আমাকে পুনরায় সেপ্টেম্বরের ৮ তারিখ দেন। আশা করি, আমি ৮ তারিখে হাজির হলে বিজ্ঞ আদালত একটা সিদ্ধান্ত নিবেন এবং পরবর্তী কী করণীয় তা জানতে পারব।’

‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা সবাই আমার ওপর আল্লাহর ওয়াস্তে আস্থা ও বিশ্বাস রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন কারও ক্ষতি না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

উল্লেখ্য, বুধবার (৯ আগস্ট) চুক্তিভঙ্গ এবং প্রতারণার বিরুদ্ধে দায়ের করা মামলায় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অলক দাস এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় মমতাজের বিরুদ্ধে এর আগে আরও তিনবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। প্রায় ১৫ বছর আগে মমতাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রতিবেদনটি ১৩ আগস্ট একাধিক সংবাদমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে দুই ‘শত্রুর’ দ্বৈরথে কে এগিয়ে?

নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, প্রধানমন্ত্রীর আহ্বান

নারী ও তার স্বামীকে প্রকাশ্যে লাঠিপেটা করলেন ইউপি চেয়ারম্যান

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, উঠে যাচ্ছে কার্পেটিং

১৬ জুলাই কি সরকারি ছুটি?

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষার হলে বৈশাখী

১০

রাত নামলেই পাহাড় থেকে নেমে আসে হাতির পাল, আতঙ্কে এলাকাবাসী

১১

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১২

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প

১৩

পেঁয়াজের দামে ধস, কৃষকদের পক্ষে সরকারের দ্বারস্থ সালথার ইউএনও

১৪

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

১৫

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

১৬

ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

১৭

অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার চায় গণতান্ত্রিক বাম ঐক্য

১৮

পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

১৯

অতি বিপজ্জনক রূপ ধারণ করে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

২০
X