বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্লেব্যাকে আসিফ আকবর

প্লেব্যাকে আসিফ আকবর
প্লেব্যাকে আসিফ আকবর

বাংলা সিনেমার প্লেব্যাকে এন্ড্রু কিশোর-পরবর্তী যুগে একসময় দাপিয়ে বেড়িয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এরপর নকল গানের প্রতিবাদে দীর্ঘদিন দূরে ছিলেন প্লেব্যাক থেকে। বিরতি কাটিয়ে ফেরার পর করেছেন হাতে গোনা কিছু কাজ।

তবে সিনেমার গানে আসিফ আকবরের অনুপস্থিতি ঘুচতে চলেছে। দীর্ঘ বিরতির পর সিনেমায় গাইলেন আসিফ আকবর। আলোক হাসানের পরিচালনায় বহুল আলোচিত টগর সিনেমার টাইটেল গানে মিলবে পুরোনো সেই আসিফ আকবরের কণ্ঠ। আর সিনেমার টাইটেল গানের সঙ্গে ঠোঁট মেলাবেন ঢাকাই সিনেমার ওঠতি তারকা আদর আজাদ।

‘হবেরে খেলা, কাঁপবে শহর / খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’- এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর-সংগীত করেছেন আয়ুষ দাস।

গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘অনেকদিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। তার ওপর আবার এখন বয়স হয়েছে। কিন্তু এরপরও যখন প্রযোজক পরিচালক বলে এটা আপনাকে ছাড়া হবে না, তখন নিজেই অনুভব করি আসলেই তো! আমি নিজেও গানটি গেয়ে জোশ পেয়েছি।’

এআর মুভি নেটওয়ার্ক এর প্রযোজনায় টগর সিনেমায় আদর আজাদ ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরি, আজাদ আবুল কালাম, রোজী সেলিম, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ।

চট্টগ্রামে সিনেমাটির প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।

সিনেমাটির অডিও ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে স্টিমু ডিজিটাল, ফ্যাশন পার্টনার ইজি ফ্যাশন লিমিটেড, ট্যুরিজম পার্টনার প্রিয় হলিডেজ এবং প্রোডাকশন পার্টনার এলএমজি বিডি। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১০

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১১

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১২

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৩

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৪

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৫

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৭

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৮

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৯

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

২০
X