বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আরেকটা বিয়ে করলে সৎবাবা, শাকিবকে যা বললেন ওমর সানী

ওমর সানী ও শাকিব খান । ছবি : সংগৃহীত
ওমর সানী ও শাকিব খান । ছবি : সংগৃহীত

শাকিব খানের সুপারস্টার ভাবমূর্তি নিয়ে এইবার মুখ খুললেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। দীর্ঘদিন ধরে বড়পর্দা থেকে খানিকটা দূরে থাকা এই অভিনেতা হঠাৎ করেই ধাক্কা দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের দিকে। করলেন তীব্র ভাষায় সমালোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সাম্প্রতিক সিনেমা ও তার ‘সুপারস্টার’ ভাবমূর্তি নিয়ে মুখ খোলেন ওমর সানী। এ বিষয়ে তিনি বলেন, সিনেমা চলে তো দুই দিনও না, এক ঘণ্টাও চলে না। অথচ নিজেকে সুপারস্টার ভাবে। তারা হচ্ছে অন্য জগতের মানুষ। এখানে এসে নিজেকে শিল্পী পরিচয় দেয়। অথচ তাদের সিনেমা এক ঘণ্টাও চলে না। কিন্তু নিজেকে সুপারস্টার ভাবে।

এরপর প্রশ্ন আসে, তাহলে শাকিব খানকে কী সুপারস্টার বলা যায়?

প্রতি উত্তরে সানী বলেন, জানি না। শাকিব কেন এটা দেখে না, আমি জানি না। এটা আমারও প্রশ্ন। তুমি জানো এটা কোন ক্যাটাগরির সিনেমা, তাহলে তুমি আসবা কেন? তুফানও তোমার সন্তান, বরবাদও তোমার, এমনকি অন্তরাত্মাও তোমার সন্তান। এখন তুমি যদি আরেক মেয়েকে বিয়ে করো, সেই ঘরে যদি সন্তান হয়, তাহলে তুমি কি সৎবাবা হয়ে যাবা নাকি? না তো, এটা ঠিক না। ‘বরবাদ’ হিট হলেও ‘অন্তরাত্মা’ চলেনি, উল্লেখ করে ওমর সানী বলেন, এটা মোটেও শাকিবের জন্য ভালো হয়নি। এতে তিনি প্রযোজক হারিয়েছেন। শাকিব খানের সাম্প্রতিক সিনেমাগুলো নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এবার তারই সহশিল্পী যখন সরব হন, তখন সেটিই ঢালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১০

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১২

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৩

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৪

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৬

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৯

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

২০
X