বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০১:২৭ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অপুকে যে পরামর্শ দিলেন শাকিব 

শাকিব খান ও অপু বিশ্বাস
শাকিব খান ও অপু বিশ্বাস । ছবি : সংগৃহীত

ঢাকাই ছবির এক সময়ের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। বুবলীর সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতার সূত্র ধরে সন্তানসহ মিডিয়ার সামনে এসেছিলেন অপু বিশ্বাস।

তবে শেষ পর্যন্ত অপুর সঙ্গে বিচ্ছেদ করেন শাকিব। এরপর বুবলীর আরও কাছাকাছি আসেন নায়ক। কিন্তু শেষ পর্যন্ত অপুর মতো বুবলীও সন্তানসহ ফেসবুকে ভিডিও প্রকাশ করেন। ঘটনার জের ধরে এই নায়িকার সঙ্গেও শাকিবের সম্পর্ক টেকেনি। এদিকে অপু-বুবলী দুই নায়িকার দ্বন্দ্ব চলতেই থাকে। সোশ্যাল মিডিয়াতে এখনও শাকিবকে নিয়ে মাতামাতি করেন তারা।

মূলত শাকিবের কাছে কার গুরুত্ব বেশি সেটি সামাজিক মাধ্যমে জানান দিতেই তাদের এই লড়াই।

সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দেখা যায়, ঢাকার একটি শপিংমল থেকে একসঙ্গে বের হয়ে আসছেন দু’জন। এসময় তাদের সঙ্গে ছিলেন সন্তান আব্রাম খান জয়।

এরপর বুবলীও সাবেক স্বামী ও সন্তানের কেক কাটার কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন। যেই ছবিগুলো প্রায় ৩ মাস আগে তোলা হয়েছে।

নেটিজেনদের ধারণা, শাকিব-অপুর ভাইরাল ভিডিওর রেশ থেকেই হয়তো নায়কের সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবিগুলো পোস্ট করেছেন বুবলী।

এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, শাকিব নাকি বুবলীর এসব কর্মকাণ্ড দেখে তাকে শান্তনা দেন। অপুকে পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য।

অপুর ভাষ্য, শাকিব আমাকে বলে, ‘তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো।’ এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না— বলছিলেন অপু বিশ্বাস।

এর আগে অপুকে খোঁচা দিয়ে বুবলী বলেন, ‘সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না কোনোভাবেই ফাঁকা যেতে দেবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১০

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৩

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৪

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৫

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৬

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৭

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৮

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৯

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

২০
X