বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৯:২৫ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

যে প্লেয়ার, সে সবসময় খেলতে পারে : শখ

আনিকা কবির শখ। ছবি : সংগৃহীত
আনিকা কবির শখ। ছবি : সংগৃহীত

একটা সময় টেলিভিশন খুললেই দেখা যেত অভিনেত্রী আনিকা কবির শখকে। তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। প্রেম করে বিয়ে করেছিলেন একজন টিভি অভিনেতাকেও। তবে বিয়ের পর সংসারী হয়ে ওঠেন। এরপর নিজেকে গুটিয়ে নেন অভিনয় থেকে। একপর্যায়ে তার বিয়ে-বিচ্ছেদের খবর পাওয়া যায়। এরপর সব কিছু থেকে অভিনেত্রী শখ নিজেকে আলাদা করে নেন। দীর্ঘদিন টিভিতে তাকে দেখা যায়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে গুটিয়ে আড়ালে চলে যাওয়ার বিষয়ে কথা বলেন শখ। তিনি জানান, কাছের মানুষদের কারণেই বিরতি নিতে বাধ্য হয়েছেন।

আড়ালে যাওয়ার আগের দিনগুলোর বিষয়ে শখ জানান, তখন তার সঙ্গে একটা ডিজেস্টার ঘটেছিল। তার ফেসবুক আইডি হ্যাক হয়। ফোনও হারিয়ে ফেলেছিলেন। বাধ্য হয়ে বদলাতে হয়েছিল তার ব্যবহৃত নম্বরটিও।

শখ আরও জানান, আইডি ও ফোন পুনোরুদ্ধার করতে গিয়ে ভীষণ হতাশ হয়ে পড়েন। জানিয়েছেন, এখন আবারও নিয়মিত হচ্ছেন এই অভিনেত্রী। ফেসবুকে হচ্ছেন নিয়মিত। সবার সঙ্গে যোগাযোগ করছেন শখ। অভিনয় করছেন, স্টেজ শোও করছেন তিনি।

অভিনেত্রী জানিয়েছেন, তার সংসার ও সন্তান আছে। একটু বিরতি নিয়ে নিজ পারিবারিক জায়গাটা ঠিক রেখেছেন তিনি।

এখন কাজে ফিরেছেন শখ। সবাই তাকে ভালোভাবেই স্বাগত জানিয়েছে। নিজের অভিনয়কালীন সময়ের বিষয়ে তিনি বলেন, ‘খালি মাঠে সবাই গোল করতে পারে। ভরা মাঠে পারে না। আমি গোল দিয়েছি ভরা মাঠে। আমি বিশ্বাস করি, যে প্লেয়ার, সে সব সময় খেলতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

১০

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৩

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৪

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৫

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৬

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৭

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৮

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৯

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

২০
X