খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যা বললেন অপু বিশ্বাস

কুষ্টিয়ার খোকসায় বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : কালবেলা
কুষ্টিয়ার খোকসায় বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : কালবেলা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেক কাটায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় অনুষ্ঠানে আসা সবার উদ্দেশে বক্তব্যও দেন তিনি।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে অতিথি করা হয়।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অপু বিশ্বাসের যোগ দেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের কাপে বইছে সমালোচনার ঝড়।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অনুষ্ঠানে তিনি আগামী নির্বাচনে স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চান।

সে সমাবেশে সবার উদ্দেশে অপু বলেন, আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন।

অপু আরও বলেন, আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য সুযোগ পেলেই আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি, আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন আমাকে দেখার জন্য। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ। আশা করি, সবাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন।

প্রসঙ্গত, অতীতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনুষ্ঠানে সামিল হতে দেখা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এ ছাড়া তিনি ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়প্রত্যাশী ছিলেন। এবার তাকে দেখা গেল বিএনপি সমাবেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X