কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হয়ে আছে : ধর্ম উপদেষ্টা

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা। ছবি : কালবেলা
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা। ছবি : কালবেলা

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে সুকুমার বৃত্তির চর্চা করার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পাশাপাশি দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে চিহ্নিত হয়ে আছে, সব পরিস্থিতিতে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১১ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘বুদ্ধপূর্ণিমার আলোকে শান্তি, সম্প্রীতি ও মানবতা’ শীর্ষক এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন তিনি।

আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ভিরাক্কোদি প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

ধর্ম উপদেষ্টা বলেন, মৈত্রী, সম্প্রীতি সমাজকে বিকশিত করে। ঘৃণা, হিংসা সমাজকে ধ্বংস করে। বাংলাদেশ বহু বৈচিত্র্যিক দেশ, বৈচিত্র্যের মধ্যেই আমরা ঐক্যের ডাক দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, অন্য ধর্মকে ধ্বংস করার মানসিকতা জঘন্য, এটি ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকে। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হয়ে আছে। তবে কখনো কখনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কিন্তু সাধারণ মানুষ এসব নিজেদের মধ্যে ধারণ করে না। মাঝেমধ্যে সাম্প্রদায়িক বিষধর সাপ ফণা তোলে, আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, আগামী বছর থেকে সংস্কৃতি মন্ত্রণালয় বুদ্ধ পূর্ণিমার অন্তত তিন মাস আগে সব বিহারের সাংস্কৃতিক ফোরামের সঙ্গে সংযুক্ত হবে। পাশাপাশি বিহারগুলোর সাংস্কৃতিক কার্যক্রমে সরকারি বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

ফারুকী বলেন, খুব দ্রুতই সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নাম থেকে ক্ষুদ্র শব্দটি বাদ দেওয়া হবে। এরই মধ্যে এ সংক্রান্ত ফাইল উপদেষ্টা পরিষদে রয়েছে।

ঢাবি উপাচার্য বলেন, গৌতম বুদ্ধের বাণী ও শিক্ষা সর্বজনীন ও সর্বকালের। তার বাণী প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে। বর্তমান পৃথিবীতে বুদ্ধের বাণীর আলাদা তাৎপর্য রয়েছে। সারা পৃথিবীতে যুদ্ধের দামামা বাজছে। এই সময়ে বুদ্ধের বাণী আমাদের ঐক্যবদ্ধ করতে সহযোগিতা করে। আমাদের পরস্পরের হাত ধরে থাকা অত্যন্ত জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এ ধরনের আয়োজনের পাশে থাকতে চায়।

সুকোমল বড়ুয়া বলেন, বাংলাদেশের মানুষ সংস্কৃতিতে এক ও অভিন্ন। আমাদের সবাইকে শান্তির জন্য বুদ্ধের পরম শিক্ষা গ্রহণ করতে হবে। এ সময় তিনি প্রবারণা পূর্ণিমায় একদিন সরকারি ছুটি ঘোষণার জন্য সংস্কৃতি উপদেষ্টার প্রতি আহ্বান করেন।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা সরকারকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকারকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব কান্তি বড়ুয়া বাংলা ভাষার প্রাচীন গ্রন্থ চর্যাপদকে একুশে পদক দেওয়ার জন্য সংস্কৃতি উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X