কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সালমান শাহর হত্যা মামলার যত নম্বর আসামি ডন

সালমান শাহ (বাঁয়ে) ও তার হত্যা মামলার আসামি ডন। ছবি : সংগৃহীত
সালমান শাহ (বাঁয়ে) ও তার হত্যা মামলার আসামি ডন। ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর রহস্যময় মৃত্যুর প্রায় ৩০ বছর পর ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। এবার এই মৃত্যু নিয়ে অপমৃত্যুর বদলে হত্যা মামলা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে ঢাকার রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম এ মামলাটি দায়ের করেন। তিনি সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।

নতুন এই মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন। মামলায় আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তির কথাও উল্লেখ করা হয়েছে। খলনায়ক ডন এ মামলার ৪নং আসামি।

একই দিনে, ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আগের অপমৃত্যু মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন এবং এটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আদেশ দেন। এর পরপরই আলমগীর কুমকুম থানায় গিয়ে মামলা করেন।

মামলা দায়েরের পর সালমান শাহর পরিবার ও আইনজীবীরা বলেন, তারা ১৯৯৬ সাল থেকে বলে আসছেন যে সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছিল। তবে পুলিশের তদন্ত সংস্থা পিবিআই বলেছিল, এটা আত্মহত্যা। সালমানের পরিবার তখন থেকে সেই রিপোর্ট মেনে নেয়নি।

আলমগীর কুমকুম সাংবাদিকদের বলেন, ‘সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি অনেক চেষ্টা করেছেন মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করানোর জন্য; কিন্তু জীবদ্দশায় তা সম্ভব হয়নি। এখন, এতদিন পর সেই পদক্ষেপ নেওয়া গেল। ইনশাআল্লাহ প্রমাণ হবে এটা সত্যিই হত্যা ছিল।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে সালমান শাহর নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তখন থেকেই শুরু হয় নানা রকম প্রশ্ন আর জল্পনা। তার মৃত্যু কি আত্মহত্যা ছিল, নাকি ছিল পরিকল্পিত হত্যা—এ নিয়েই ছিল ধোঁয়াশা।

এখন, এই নতুন হত্যা মামলার তদন্ত শুরু হওয়ায় মানুষ আশায় আছে, হয়তো এবার সত্যটা সামনে আসবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১০

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১১

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১২

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৩

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৪

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৫

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৬

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৭

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১৮

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১৯

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

২০
X