স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে মায়ামিতে বাতিল করা হলো বার্সেলোনার ম্যাচ

এফসি বার্সেলোনা। ছবি : সংগৃহীত
এফসি বার্সেলোনা। ছবি : সংগৃহীত

মিয়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচটি বাতিল করার ঘোষণা দিয়েছে লা লিগা। ডিসেম্বরে হার্ড রক স্টেডিয়ামে ইউরোপিয়ান লিগের ইতিহাসে প্রথম বিদেশে অনুষ্ঠেয় ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু স্পেনের অভ্যন্তরীণ অনিশ্চয়তা এবং সংশ্লিষ্ট জটিলতার কারণে এই পরিকল্পনা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ ব্যস্ত সূচিতে সময় কাটাতে হয় ক্লাবগুলোকে। এর মধ্যে মায়ামিতে ভিয়ারিয়ালের বিপক্ষে লড়তে ৭ হাজার ২০০ কিলোমিটার দূরে ভ্রমণ করতে হতো বার্সার খেলোয়াড়দের। এত দূরে ভ্রমণের বিষয়টি নিয়ে কোচ হ্যান্সি ফ্লিকও খুশি ছিলেন না। প্রকাশ্যে জানিয়েছেল আপত্তিও। অবশেষে মায়ামি থেকে বাতিল করা হলো ম্যাচটি।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানায়, “সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পেনের অভ্যন্তরে তৈরি হওয়া ‘বিভিন্ন অনিশ্চয়তার’ কারণে আয়োজক সংস্থা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।”

লা লিগা গভীর দুঃখ প্রকাশ করে আরও বলে, ‘এই প্রকল্পটি ছিল স্প্যানিশ ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এক ঐতিহাসিক ও অতুলনীয় সুযোগ। দুর্ভাগ্যবশত, আমরা সেই সুযোগ হারাচ্ছি।’

এদিকে, মায়ামি ম্যাচের টিকিট বিক্রি মঙ্গলবার থেকেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজকরা প্রথমে ‘প্রি-সেল’ স্থগিত করে এবং পরবর্তীতে পুরো ইভেন্টই বাতিলের ঘোষণা দেয়। ফলে ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের ঘরের মাঠে স্বাভাবিক সূচি অনুযায়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X