সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘নিষেধাজ্ঞার সুযোগে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছে ভারতীয় জেলেরা’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বঙ্গোপসাগরে ইলিশ মাছের প্রজননকালীন নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ফরিদা আক্তার বলেন, নিষেধাজ্ঞার সময়ে আমাদের জেলেরা নদী বা সাগরে যেতে পারে না। তখন কোস্টগার্ড ও নৌপুলিশ নজরদারি করে। কিন্তু এ সময়েই ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরছে বলে আমরা কিছু তথ্য পাচ্ছি। বিষয়টি জানার পরই আমরা কোস্টগার্ডকে জানিয়েছি, তারা ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই দেশের মানুষ যেন ইলিশ খেতে পারে, আর কেউ যেন অবৈধভাবে সাগর থেকে মাছ না ধরে।

ইলিশ মাছের ডিম পাড়ার সময় নিয়ে তিনি আরও বলেন, ভারত যদি ভুল করে, আমরা সেই ভুল করব না। আমরা আশ্বিন মাসের পূর্ণিমার চার দিন আগে থেকে ২২ দিনের জন্য নিষেধাজ্ঞা দিই। কারণ ইলিশ তো ক্যালেন্ডারের তারিখ ধরে ডিম পাড়ে না, চাঁদের অবস্থান অনুযায়ী পূর্ণিমা ও অমাবস্যার সময় ডিম পাড়ে।

উপদেষ্টা বলেন, ভারত তাদের মতো করে টেকনিক্যালভাবে হিসাব করে থাকতে পারে, তবে আমাদের সিদ্ধান্ত এসেছে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে। বিএফআরআই, মৎস্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট গবেষক, এমনকি জেলেদের প্রতিনিধিরাও এ সিদ্ধান্তে যুক্ত ছিলেন। যারা সাগরে কাজ করেন, তারাই জানেন কখন ইলিশ ডিম পাড়ে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. জাহের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১০

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১১

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১২

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৩

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৫

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৬

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X