কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষ আধিপত্যবাদ আর মেনে নেবে না : রাশেদ প্রধান

অধ্যাপিকা রেহানা প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্টনস্থ কার্যালয়ে দোয়া মাহফিল। ছবি : কালবেলা
অধ্যাপিকা রেহানা প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্টনস্থ কার্যালয়ে দোয়া মাহফিল। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার জন্য হিন্দুস্তান ও আওয়ামী লীগ ’৭১ সাল থেকেই একসাথে কাজ করছে। যুগে যুগে তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি ও ১৪ দল। আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করার জন্য হিন্দুস্তানি আওয়ামী ষড়যন্ত্র শুরু হয়েছে। কথা-বার্তা পরিষ্কার, পাহাড়কে অশান্ত আর আগুন সন্ত্রাস করে বাংলার স্বাধীনতাকে কব্জা করা যাবে না। দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নিবে না।

রাশেদ প্রধান বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট আয়োজন করতে হবে। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। ভারতীয় প্রভাবমুক্ত, দিল্লি থেকে পূর্ব নির্ধারিত নির্বাচনী ফলাফল আর চলবে না। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা ব্যবহার করা বিশেষ দলকেও জনগণ মেনে নিবে না।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে জাগপা সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্টনস্থ কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এর আগে পল্টনে অসহায় দুস্থ মানুষদের মধ্যে তিনি খাবার বিতরণ করেন।

জাগপা সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান স্মরণে রাশেদ প্রধান বলেন, শফিউল আলম প্রধান এবং রেহানা প্রধান আজীবন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। ’৮০-এর দশকে তাদের কণ্ঠে উচ্চারিত ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ আজ জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। স্লোগান কন্যা রেহানা প্রধানের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তব। তাদের দেখানো পথে আমাদের চলতে হবে, আর কখনোই দিল্লির গোলামী করা যাবে না। দিল্লির গোলাম আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলকে বিচারের আওতায় আনতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X