মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

৩ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১৫ বছর

আসামি কবিরুল। ছবি : কালবেলা
আসামি কবিরুল। ছবি : কালবেলা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কবিরুলকে ১৫ বছর পর গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ও র‍্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া বাতেনটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সাজা থেকে বাঁচতে তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

গ্রেপ্তার কবিরুল ঘোড়াঘাট পৌরশহরের বাগানবাড়ি এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, পুলিশের কাছে ২০০৫ সালে গাইবান্ধা পলাশবাড়ীতে এবং তার আগে ২০০৩ সালে বগুড়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার হন কবিরুল। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা হয়। দুই মামলায় আটক থাকার পর জামিনে মুক্তি পান। সেই থেকে পলাতক ছিলেন কবিরুল। পরে দীর্ঘ শুনানি শেষে ২০১০ সালে গাইবান্ধার একটি আদালত তিন বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়।

অন্যদিকে, বগুড়ায় হওয়া আরেক মামলায় ২০২১ সালে আদালত আসামি কবিরুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।

এদিকে রায় ঘোষণার পর পলাতক আসামিকে ধরতে ঘোড়াঘাট থানা পুলিশকে নির্দেশনা দেন আদালত। কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তার হওয়া আসামির নামে দুটি সাজা এবং আরও একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তিন মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘদিন পলাতক এই আসামি ধরতে এসআই সাব্বির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল র‍্যাব-৪ এর সহযোগিতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে ঢাকার আশুলিয়া বাতেনটেক থেকে গ্রেপ্তার করে। সেখান থেকে শনিবার ভোরে ঘোড়াঘাট থানায় নিয়ে আসা হয়। পরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X