বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাসের পোস্ট হৃদয় ছুঁয়েছে ভক্তদের

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত।
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত।

চিত্রনায়িকা অপু বিশ্বাসের জীবনে সেপ্টেম্বর মাস মানেই যেন আনন্দ ও বেদনার মিশ্রণ। এ মাসে তিনি মা হারিয়েছেন, আবার এ মাসেই মা হয়েছেন অপু।

২০২০ সালের আজকের দিনে না ফেরার দেশে চলে যান চিত্রনায়িকার মা। মায়ের তৃতীয় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়েছেন এই অভিনেত্রী। ফেসবুকে দিয়েছেন আবেগঘন একটি পোস্ট। লিখেছেন, ‘দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা। জানি না আরও কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো- ভালো লাগে না, তবে তুমি যে অনেক কিছু জানো না, তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি। জানো মা একদিন এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের ছিল, কারণ এই মাসে আমি মা হয়েছি। আবার এই মাসে আমার মাকে হারিয়েছি।’

পোস্টের শেষে অপু লেখেন, ‘আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু…? সেপ্টেম্বর মাসটা আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি! আমি জানি এগুলো কিছুই তুমি দেখছো না মা। ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগে না, তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সকল মায়েদের সাথে শেয়ার করলাম। ওপারে ভালো থেকো। আমাকে ও জয়কে অনেক আশীর্বাদ করো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১১

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১২

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা

১৩

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

১৪

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৫

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

১৬

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

১৭

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

১৮

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

১৯

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

২০
X