বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নাটকে ‘কুরুচিপূর্ণ’ দৃশ্য, উদ্বিগ্ন ডিরেক্টরস গিল্ড

শনিবার শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ডের মুক্ত আলোচনা সভা। ছবি : সংগৃহীত
শনিবার শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ডের মুক্ত আলোচনা সভা। ছবি : সংগৃহীত

টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের নাটকে ‘কুরুচিপূর্ণ’ দৃশ্যধারণ, অশ্লীল সংলাপের ব্যবহার এবং নাটকের নাম নির্বাচনে ‘রুচিহীনতার’ আগ্রাসন রুখতে মুক্ত আলোচনার আয়োজন করেছিল নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। ১৭ জুন বেলা ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার রুমে ‘টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয়’ শিরোনামে এই আলোচনা হয়। নাটকের ভিউ বাড়ানোর প্রতিযোগিতাকে ‘অসুস্থ ও অশ্লীল’ মনে করেন সংগঠনের সদস্যরা। এই চর্চা ভবিষ্যৎ প্রজন্মকে গ্রাস করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আলোচনায় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, টেলিপ্যাব—এর সভাপতি মনোয়ার পাঠান, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি হারুন অর রশিদ, আই স্ক্রিন—এর সিইও চিত্রনায়ক রিয়াজ, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ—এর সাবেক সাধারণ সম্পাদক নাটক ও চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক, অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনয় শিল্পী ও নির্মাতা নাজনীন হাসান চুমকি, মাছরাঙা টেলিভিশন—এর অনুষ্ঠান প্রধান আরিফ রহমান, গাজী টিভি অনুষ্ঠান প্রধান অনন্ত জাহিদ, একুশে টিভির অনুষ্ঠান প্রধান সাইফ উদ্দিন আহমেদ, নির্মাতা ও নাট্যকার শাকুর মজিদ, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ—এর কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ মিডিয়ার ব্যক্তিরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ—এর সভাপতি অনন্ত হিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিরেক্টরস গিল্ড—এর সহসভাপতি আশরাফুল আলম রন্টু। আলোচনার শুরুতে নাটকে অশ্লীল সংলাপ সম্বলিত কিছু ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাচসাস—এর সভাপতি রাজু আলীম, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ—এর সহসভাপতি মনোজ সেনগুপ্ত, নাট্য নির্মাতা শহীদ রায়হান, সগীর মোস্তফা, পিকলু চৌধুরী, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। উপস্থিত আলোচকরা সৃজনশীল ও সুস্থধারার সংস্কৃতিচর্চার মানুষ ও সংগঠনগুলোকে একসাথে এই আগ্রাসনের বিরুদ্ধে কাজ করার কথা ব্যক্ত করেন। এ সময় আলোচকদের প্রস্তাবনাগুলো লিপিবদ্ধ করা হয়। তা ছাড়া ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ—এর পক্ষ থেকে এই প্রস্তাবনাগুলোর আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X