বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবকে বুবলীর শেষ অনুরোধ

ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলী। ছবি : সংগৃহীত
ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলী। ছবি : সংগৃহীত

ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্কে চিড় ধরেছে অনেকদিন হলো। তবুও শাকিবের প্রসঙ্গ উঠলেই বুবলী নানা কথা প্রকাশ করেন। সম্প্রতি অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের সামনে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিবের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন এই চিত্রনায়িকা। শাকিবের উদ্দেশ্যে বলেছেন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি’।

এ সময় শাকিব খানকে শেষবারের মতো একটি অনুরোধ করেছেন বুবলী। বলেছেন, ‘আপনার কাছে অনুরোধ, আপনি আর কোনো অপপ্রচার করে, ব্লেইম-গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই। আপনি অনেক আগেই আমার কাছে অপরিচিত হয়ে গেছেন। তবুও আমি চেষ্টা করেছি, সব ঠিক করার। কিন্তু কিছুই হয়নি। আমি চাই আপনি নিজের মতো ভালো থাকুন। আমাকে ও আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন।’

চিত্রনায়িকা আরও বলেন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি! কেন এগুলো করছেন, জানি না। আপনার কোনো সিদ্ধান্ত থাকলে সেটা নিজের মতো করে নিন। অসম্মান নিয়ে আমি কোনো কিছু কন্টিনিউ করতে চাই না। আপনি সবসময় বলেন, শেহজাদের মা অথবা আপনার ওয়াইফকে সম্মান করেন। কিন্তু সেটা তো নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। আপনি যেগুলো করছেন, তা কি ঠিক হচ্ছে? একটা রুমে, একা বসে চিন্তা করবেন; শিল্পী বা সুপারস্টার হিসেবে না, ব্যক্তি শাকিব খান হিসেবে।’ উল্লেখ্য, ২০১৮ সালে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। গত বছরের সেপ্টেম্বরে সন্তানসহ ছবি প্রকাশ করে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন চিত্রনায়িকা বুবলী। এরপর থেকেই শাকিব-বুবলীর সম্পর্কের অবনতি শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X