বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নজরুলের গান রিমেক, ‘ক্ষমার চিঠি’ প্রত্যাখ্যান করেছেন অনিন্দিতা

কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী। ছবি : সংগৃহীত
কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী। ছবি : সংগৃহীত

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহকপাট’ গানটি ব্যবহৃত হয়েছে হিন্দি সিনেমায়। ‘পিপ্পা’ ছবিতে এ গানকে নতুনভাবে তৈরি করেছেন অস্কারজয়ী ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান। কিন্তু গানটি অনেকেরই ভালো লাগেনি। নেটিজেনদের অভিযোগ, গানটি বিকৃত করেছেন এ আর রহমান।

গানটি প্রকাশের পর বাংলাদেশ ও ভারতের সাধারণ শ্রোতাদের পাশাপাশি নজরুল সংগীতশিল্পী ও ভক্তরা ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন। শনিবার ঢাকার ধানমন্ডির কবি নজরুল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গানটি ‘বিকৃতির’ বিরুদ্ধে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন দেশের কয়েকজন নজরুল সংগীতশিল্পী। গানটি রিমেক করে দুই বাংলায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন এ আর রহমান। এবার ওই গানের এমন রিমেকের জন্য ক্ষমা চেয়েছেন সিনেমাটির নির্মাতারা।

গত সোমবার এক্স-এ দেওয়া এক পোস্টে প্রোডাকশন হাউস রায় কাপুর ফিল্মস গানটির পরিবেশনের বিতর্কের বিষয়ে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছে। কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী।

‘পিপ্পা’ চলচ্চিত্রের নির্মাতাদের চিঠি ফেসবুকে শেয়ার অনিন্দিতা কাজী লিখেছেন, ‘এ ধরনের ক্ষমা প্রার্থনা ও চিঠি গ্রহণযোগ্য নয়। মিডিয়ার এক বন্ধুর কাছ থেকে এটি পেয়েছি। কিন্তু এর সত্যতা কী? এ চিঠিতে লেটার হেড নেই, কারো কোনো স্বাক্ষর নেই। আমি মনে করি, এই চিঠি বিশ্বাস করার আগে সেই প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি এটি শেয়ার করছি। তাদের কি লেটার হেড নেই? এটি আশ্চর্যজনক বিষয়! এই চিঠি মূল্যহীন’।

চিঠিটি প্রত্যাখ্যান করেছেন জানিয়ে অনিন্দিতা কাজী বলেন, ‘যে চিঠি সাদা একটি কাগজে লেখা, সত্যতা ছাড়া সেই চিঠি আমরা গ্রহণ করব না। এটি কোনোভাবেই অফিসিয়াল চিঠি বা বিবৃতি হতে পারে না। টিমের সদস্যদের স্বাক্ষরসমেত আমরা অথেন্টিক চিঠি এবং মূল চুক্তিপত্র চাই।’

এর আগে প্রোডাকশন হাউস রায় কাপুর ফিল্মসের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘কারার ঐ লৌহকপাট’ গানটি ঘিরে নানা আলোচনা চলেছে। পিপ্পা সিনেমার প্রযোজক, পরিচালক ও সংগীত সুরকাররা বলেছেন, গানটির উপস্থাপনাটি একটি আন্তরিক শৈল্পিক ব্যাখ্যা, যার পেছনে ভিন্ন কোনো কারণ ছিল না। কাজী নজরুল ইসলামের পরিবারের থেকে যাবতীয় স্বত্ব নিয়ে তবেই গানটির পর্যালোচনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘প্রয়াত কল্যাণী কাজীর সই নিয়ে এবং অনির্বাণ কাজীকে সাক্ষী রেখে গানটির জন্য লাইসেন্স চুক্তির চিঠি উভয়ই আমরা নিয়েছি।’

বিবৃতিতে দাবি করা হয়, ‘মূল রচনা এবং প্রয়াত কাজী নজরুল ইসলামের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। ভারতীয় উপমহাদেশের সংগীত, রাজনৈতিক ও সামাজিক কল্যাণে যার অবদান অপরিসীম। এই অ্যালবামটি তৈরি হয়েছিল সেই নারী-পুরুষদের প্রতি শ্রদ্ধা রেখে, যারা যুদ্ধে জীবন উৎসর্গ করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের মুক্তির জন্য এবং তার স্বাধীনতা, শান্তি ও ন্যায়বিচারের সংগ্রামের অনুভূতির কথা আমরা ভুলিনি।’

সিনেমার নির্মাতারা বলেন, ‘আমরা শ্রোতাদের আবেগ বুঝতে পারছি। মূল রচনার প্রতি তাদের একটা অন্য আবেগ আছে। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

নির্মাতারা জানান, তাদের উদ্দেশ্য ছিল চুক্তিতে উল্লেখ করা শর্তাবলি মেনে চলার সময় গানের সাংস্কৃতিক তাৎপর্যের প্রতি শ্রদ্ধা জানানো। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ইউএনও’কে স্যার বললে আমাকেও বলতে হবে

স্বাস্থ্যমন্ত্রী / শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

 ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

১০

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

১১

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

১২

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

১৩

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

১৪

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৫

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১৬

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১৭

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৯

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

২০
X