বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের ক্ষতি হতে দেব না : অপু

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ছবিটির তৃতীয় পোস্টারে বৃদ্ধ লুকে দেখা গেছে শাকিবকে। নতুন এই লুকে প্রশংসায় ভাসছেন চিত্রনায়ক।

অন্যদিকে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ব্যস্ত সময় পার করছেন তার নতুন সিনেমা ‘লাল শাড়ি’র প্রচারে। আসন্ন ঈদে মুক্তি পাবে অপুর এই ছবিটিও। এসবের মধ্যেও সাবেক স্বামীকে নিয়ে ভীষণ চিন্তায় থাকেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ছাড়াছাড়ি হয়ে গেলেও নায়ক শাকিবকে নিয়ে এখনো ভাবেন তিনি। নায়িকার বিভিন্ন সাক্ষাৎকারে তা স্পষ্ট।

সম্প্রতি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে শাকিবের প্রশংসা করেছেন অপু। জানিয়েছেন, শাকিব ইন্ডাস্ট্রির জন্য বড় একটি নাম। তাকে ইন্ডাস্ট্রির মেরুদণ্ডও বলা চলে। কিন্তু কেউ কেউ তাকে নিয়ে নানা কথা বলে তার সিনেমার প্রচারের ক্ষতির চেষ্টা করছে।

অপু বলেন, শাকিবের সিনেমার ক্ষতি মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। সেটি আমি বেঁচে থাকতে কেউ করতে পারবে না। কোনোভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না। তাই আমি ‘প্রিয়তমা’র পাশে আছি।

শাকিবের নতুন সিনেমায় অভিনয়ের কথা ছিল সুপারস্টারের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর। কিন্তু গুঞ্জন ওঠে শাকিব-বুবলীর ব্যক্তিগত সম্পর্কের কারণেই সেই চরিত্র থেকে বাদ পড়েছেন বুবলী। যদিও সিনেমার স্বার্থেই এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন শাকিব। পরে এ ছবিতে শাকিবের নায়িকা হন কলকাতার ইধিকা পাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X