বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দর্শকরা ‘ভুয়া’ বলার পরও গান গাইলেন জায়েদ

চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার ব্যাচেলর হিরো জায়েদ খান এখন আছেন আমেরিকার নিউইয়র্কে। সেখানে একটি আয়োজনে প্রবাসী বাঙালিদের সামনে পারফর্ম করেছেন তিনি।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, অনুষ্ঠানের উপস্থাপক সাজু খাদেম জায়েদকে মঞ্চে ডাকার সঙ্গে সঙ্গেই বেশির ভাগ দর্শক চিত্রনায়ককে উদ্দেশ্য করে ‘ভুয়া...ভুয়া’ বলে চিৎকার শুরু করেন। এরপর জায়েদ খান গান পরিবেশন করেন। তখন উপস্থিত দর্শকরা মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করেছেন।

জায়েদের মঞ্চে ওঠার খবর শুনে শত শত শ্রোতারা একসঙ্গে ‘ভুয়া’ বলে চিৎকার করে ওঠেন। এ সময় অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান দর্শকদের উদ্দেশ্যে বলেন, বাড়িতে মেহমান এলে তাকে সম্মান করতে হয়। আমরা নিশ্চয়ই সেটা করব। এরপর নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন জায়েদ খান।

প্রিয়ামনির সঙ্গে নাচার কথা ছিল জায়েদের। দর্শকরা ভুয়া বলতে থাকলেও সেদিকে কর্ণপাত না করে নাচের বদলে একটি গান পরিবেশন করেন জায়েদ।

২৫ জুন রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এই আয়োজনে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যান্ডের শিল্পী সুমীসহ অংশগ্রহণ করেন অনেকে। অনুষ্ঠানটি উপভোগ করেন হাজারেরও বেশি দর্শক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X