কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

তিন জুটি নিয়ে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিন তারকা জুটি নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। ক্লোজআপ নিবেদিত দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে আয়োজিত হচ্ছে এই উৎসব। যাতে জুটি হয়ে অংশগ্রহণ করছেন ছয় তারকা। তারা হলেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, ফারহান আহমেদ জোভান, তটিনী, তৌসিফ মাহবুব ও নীহা। এই উৎসবের বিষয়ে নিশ্চিত করেছে সিএমভি ও ক্লোজআপ কর্তৃপক্ষ।

আয়োজকরা জানান, ছয় তারকা নিয়ে ৩টি প্রেমের গল্পে সাজানো হচ্ছে এই উৎসব। ভালোবাসা দিবসের বাইরে বিশেষ নাটক নিয়ে দেশে এমন উৎসব হয়নি আগে।

প্রথমবারের মতো এমন উৎসব আয়োজনের বিষয়ে সিএমভি প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এই উৎসব শুরু হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। উৎসবের প্রথম পর্বে থাকছে ৩টি বিশেষ নাটক। এরমধ্যে থাকছে জাকারিয়া সৌখিনের ‘পথে হলো দেরি’, প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘হৃদয়ে হৃদয়’। এই তিন বিশেষ নাটকে যথাক্রমে অভিনয় করছেন অপূর্ব-তটিনী, তৌসিফ-তিশা এবং জোভান-নীহা।

উৎসবের বিষয়ে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘আমরা বরাবরই চেয়েছি গানে ও নাটকে মানসম্পন্ন কিছু উপহার দিতে। ক্লোজআপকে সঙ্গে পেয়ে আমাদের সেই যাত্রা আরও উৎসবমুখর হলো। আমরা বিশ্বাস করি, সামনে আরও বড় পরিসরে এই উৎসব করতে পারব।’

এদিকে এমন উৎসবের প্রথম আয়োজনের অংশ হয়ে নাটকের নির্মাতা ও শিল্পী-কুশলীরা বেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, অস্থির নাটক ইন্ডাস্ট্রিতে এমন উদ্যোগ একধরনের শুভবার্তা দেয়।

সিএমভি সূত্রে জানা গেছে, ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এ স্থান পাওয়া নাটকগুলোর বিস্তারিতসহ শিগগিরই উৎসবের সময়সূচি প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১০

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১১

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১২

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৩

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৪

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৫

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৬

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৭

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৮

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৯

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

২০
X