বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর কবরের পাশে সমাহিত পরীমণির নানা শামসুল হক

নানাভাই শামসুল হক গাজী ও পরীমণি।
নানাভাই শামসুল হক গাজী ও পরীমণি।

চিত্রনায়িকা পরীমণির নানা গাজী শামসুল হকের দাফন সম্পন্ন হয়েছে। স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়েছে তাকে। শুক্রবার (২৪ নভেম্বর) জুমার নামাজের পর বিকেল তিনটায় বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

শামসুল হক ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তার জানাজার নামাজে সহস্রাধিক মানুষ অংশ নেয়। জানাজার নামাজ শেষ হওয়ার পরও ঘণ্টাখানেক নামাজের উদ্দেশে জনতা আসতে থাকেন। এরপর মঠবাড়িয়ার পাশ্ববর্তী এলাকা ভান্ডারিয়ার সিংখালী গ্রামের পারিবারিক করবস্থানে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তানসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন খান, ভগীরথপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবির খান, ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

জানাজা নামাজ পরিচালনা করেন নেয়ামতপুরা ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবদুল হক। জানাজা নামাজে তার ছাত্র, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় শিক্ষক আবদুল্লাহ আল মামুন জানান, জুমার নামাজ শেষে খাবার খেয়ে মুসুল্লিরা আসতে শুরু করে। এতে করে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে জানাজা নামাজে অংশ নিতে পারেনি। এখনও অনেকে এসে ফিরে যাচ্ছেন। পরীমণি পিরোজপুরে অবস্থান করছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন পরীমণির নানা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১০

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১১

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১২

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৩

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৪

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৫

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৬

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৭

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১৮

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১৯

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

২০
X